চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে ‘সেলফি পয়েন্ট’ বানানোর নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:13 অপরাহ্ন 03, ডিসেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
বিশ্ববিদ্যালয় গ্রান্ট কমিশনের বোর্ডের ছবি, বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন উপলক্ষ্যে দেশের সাফল্য উদ্‌যাপন এবং সেই সম্পর্কে দেশের যুবসমাজকে সচেতন করার লক্ষ্যে প্রতিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ‘সেলফি পয়েন্ট’ তৈরি করার নির্দেশ দিয়েছে ভারতের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালদের এই নির্দেশিকা দিয়েছেন ইউজিসি সচিব মণীশ জোশী। শুক্রবার এই নির্দেশিকা জারি করা হয়েছে।

আনন্দবাজার পত্রিকা জানায়, ‘সেলফি পয়েন্ট’-এর পটভূমিকা কী হবে সেই সম্পর্কেও বিস্তারিত নির্দেশ দিয়েছে ইউজিসি। কয়েকটি সূত্রে জানা গিয়েছে, এই সেলফি জোনের পটভূমিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি রাখতে বলা হয়েছে। তবে তার উল্লেখ নির্দেশিকায় কোথাও নেই।

নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ‘সেলফি পয়েন্ট’ তৈরি করার উদ্দেশ্য বিভিন্ন ক্ষেত্রে দেশের সাফল্য উদ্‌যাপন করা। বিশেষ করে নতুন শিক্ষা নীতিতে যে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলোর সাফল্য যুবসমাজের কাছে তুলে ধরা।

‘সেলফি পয়েন্ট’-এর পটভূমিকা কী হবে সেই সম্পর্কেও জানিয়েছে ইউজিসি। নির্দেশিকায় বলা হয়েছে, সকল ‘সেলফি পয়েন্ট’-এর বিষয় থাকবে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’, জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী নেওয়া বিভিন্ন পদক্ষেপের উপর।

ইউজিসি আরও জানিয়েছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা মন্ত্রণালয় দ্বারা অনুমোদিত ত্রিমাত্রিক পটভূমিকা অনুযায়ী তৈরি ‘সেলফি পয়েন্ট’গুলোকে শিক্ষাঙ্গনের বিশেষ জায়গায় বসাতে হবে। শিক্ষার্থীদের ওই বিশেষ জায়গায় গিয়ে সেলফি তুলতে এবং সেই সব ছবি সামাজিক মাধ্যমেও ছড়িয়ে দিতে উৎসাহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

ইউজিসির এই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এক্স (পূর্বতন টুইটার)-এ লিখেছেন, “আমাদের সেলফিকেন্দ্রিক এবং আত্মকেন্দ্রিক প্রধানমন্ত্রী লোকসভা ভোটের আগে নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজের মুখ বাঁচাতে কোনও কিছু বাদ রাখছেন না।”

তিনি আরও লিখেছেন, প্রথমে সেনাবাহিনীকে সেলফি পয়েন্ট স্থাপন করতে বলা হয়েছিল। তারপর, তিনি আইএএস অফিসার এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি আধিকারিকদের ‘রথযাত্রা’ বার করতে বলেছিলেন। এখন, তিনি ইউজিসিকে সমস্ত বিশ্ববিদ্যালয়ে সেলফি পয়েন্ট স্থাপনের নির্দেশ দিয়েছেন।

Tags: আন্তর্জাতিকইউজিসিভারত
Previous Post

‘বিদায়ের অপেক্ষায়’ থাকা ওয়ার্নারকে রেখে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া

Next Post

বাধা দিয়ে লাভ নেই, নির্বাচনে অংশ নেবই: মাহি

Next Post
নির্বাচনী প্রচারনায় মাহি ও সমর্থকরা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাধা দিয়ে লাভ নেই, নির্বাচনে অংশ নেবই: মাহি

ধানবোঝাই ট্রাকের অগ্নিসংযোগের দৃশ্য, আগুনে পুড়ে গেছে ট্রাকটি. Channel i News - চ্যানেল আই নিউজ

পেট্রোল বোমা মেরে ধানবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT