চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে জিম্বাবুয়ের প্রথম হ্যাটট্রিক রাজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:40 অপরাহ্ন 28, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
জিম্বাবুয়ের ক্রিকেটার প্রথম হ্যাটট্রিকের আনন্দ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের হয়ে টি-টুয়েন্টিতে প্রথম হ্যাটট্রিক করলেন ডানহাতি স্পিন অলরাউন্ডার সিকান্দার রাজা। টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে আফ্রিকান অঞ্চলে রুয়ান্ডার বিপক্ষের ম্যাচে এ কীর্তি গড়েন ৩৭ বর্ষী তারকা। রাজার হ্যাটট্রিকে ১৪৪ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জিম্বাবুয়ে।

প্রথমে ব্যাট করতে নেমে রুয়ান্ডার উপর ঝড় তোলেন রাজা এবং তাদিওয়ানশা মারুমানি। শেষ দিকে রায়ান বার্লের অপরাজিত ৪৪ রানে ২১৫ রান করে জিম্বাবুয়ে। ২১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা রুয়ান্ডাকে নতুন বলে বেশ ভুগিয়েছেন জিম্বাবুয়ের পেসার রিচার্ড এনগারাভা।

১৯তম ওভারে বল করতে আসেন রাজা। ওভারের দ্বিতীয় বলে নাদির মাহমুদকে বোল্ড করেন। তৃতীয় বলে ক্যাচ আউট হন জ্যাপি বিমেনিমানা এবং ওভারের চতুর্থ বলে লেগ বিফোরের শিকার হন এমিল রুকিরিজা। জিম্বাবুয়ের হয়ে প্রথম হ্যাটট্রিক করে ফেলেন রাজা।

এ জয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার সম্ভাবনা জিইয়ে রইলো জিম্বাবুয়ের। টেবিলের চারে তাদের অবস্থান। নামিবিয়া রয়েছে টেবিলের পয়েন্ট শীর্ষে। দুইয়ে আছে উগান্ডা এবং তিনে কেনিয়া। ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলা আসরে খেলতে হলে তাই রাজাদের অসাধারণ কিছু করতে হবে।

Tags: আফ্রিকাইউএসএউগান্ডাওয়েস্ট ইন্ডিজকেনিয়াজিম্বাবুয়েটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪নামিবিয়াবার্লরাজালিড স্পোর্টস
Previous Post

আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনু-রূপনের ৭ বছর কারাদণ্ড

Next Post

সিয়েরা লিওনে সেনাছাউনি-কারাগারে বিদ্রোহী সেনাদের হামলা, নিহত ২০

Next Post
সিয়েরা লিওনে সেনাছাউনি-কারাগারে বিদ্রোহী সেনাদের হামলা, নিহত ২০. Channel i News - চ্যানেল আই নিউজ

সিয়েরা লিওনে সেনাছাউনি-কারাগারে বিদ্রোহী সেনাদের হামলা, নিহত ২০

বাংলাদেশের রাজনৈতিক নেতারা সংলাপের জন্য আলোচনা সভায় বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের উচিত ছিল অনেক আগেই সংলাপের আয়োজন করা: নজরুল ইসলাম খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT