চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুপমের পোস্টে আজ শুধুই একাকীত্ব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 27, নভেম্বর 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন: অনুপমের পোস্টে আজ শুধুই একাকীত্ব!. Channel i News - চ্যানেল আই নিউজ

জল্পনা ছিল আগেই, শেষমেশ সেটাই সত্যি হল। পরমব্রত চট্টোপাধ্যায়ের হাত ধরে আজ বিয়ের পিঁড়িতে বসছেন পিয়া চক্রবর্তী। সোমবার ( ২৭ নভেম্বর) সাত পাকে বাঁধা পড়তে চলেছেন পিয়া-পরমব্রত জুটি। তবে এই পরিস্থিতিতে সঙ্গীতশিল্পী অনুপম রায়  কোথায় আর কেমনই বা আছেন তিনি?

পিয়া-পরমের বিয়ে প্রসঙ্গে অনুপম রায় ‘এই সময়’কে বলেন, ‘হ্যাঁ, আমিও শুনেছি এমনটাই।’ তবে এ বিষয়ে গায়ক এদিন বিশেষ কিছু বলতে চাননি। তিনি বলেন, ‘আমি আর কী বলব! আমাকে বাদ রাখুন’।

এক্ষেত্রে বাস্তবের ছবিটাও ঠিক যেন প্রসেনজিৎ-ঋতুপর্ণার ‘প্রাক্তন’ সিনেমার মতোই। ছবির ভাষায় বললে, ‘তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর…. ’। অনুপম রায়ের প্রাক্তন এবার পরমব্রত চট্টোপাধ্যায়ের বর্তমান হতে চলেছেন। আর এই পরিস্থিতিতে নিজের অবস্থান যেন ‘দশম অবতার’ ছবির গানেই স্পষ্ট করে দিয়েছেন অনুপম, ‘আমি আর সেই মানুষটা নেই…’।

বন্ধুর সঙ্গে প্রাক্তন স্ত্রীর বিয়েতে অরিন্দম চক্রবর্তীর লেখাতেই যেন নিজের কথা বলেছেন অনুপম রায়। ইনস্টাগ্রাম পোস্টে জনপ্রিয় এই গায়ক লিখেছেন, ‘নিজেই নিজেকে মেরে ফেলা, অন্যকে দিয়ে নিজেকে মারা, আর নিজেকে মরতে দেওয়া – এই তিনভাবেই আত্মহত্যা সম্ভব। কাজেই নিজেকে উদ্যোগ নিয়ে নিজেকে মারতে হবে- এমন নয়।’- অরিন্দম চক্রবর্তী।

অনুপমের এমন পোস্টে নেটপাড়ায় কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ‘প্লিজ এইরকম ভালোলাগে না। মাথা উঁচু করে এগিয়ে যান।’, কেউ আবার লিখেছেন, ‘বেঁচে থাকার গান’।

আজ পরম-পিয়ার বিয়ের আয়োজন হলেও, এই মুহূর্তে কলকাতা থেকে দূরেই রয়েছেন অনুপম রায়। তিনি এখন সানফ্রান্সিসকোতে। শনিবারই উড়ে গিয়েছেন সেখানে।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

Tags: অনুপম রায়পরমব্রত চট্টোপাধ্যায়পিয়া চক্রবর্তীপ্রেমবিয়ে
Previous Post

আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ শুরু

Next Post

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি, নিহত ২

Next Post
তিন ফিলিস্তিনি ছাত্রের হাস্যোজ্জ্বল ছবি, বাংলাদেশি সংবাদ পোর্টালের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে তিন ফিলিস্তিনি ছাত্রকে গুলি, নিহত ২

প্রতিবাদে অংশ নেওয়া মানুষজনের উপর পুলিশি লাঠিচার্জ, ধোঁয়া ও অগ্নিসংযোগের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বাংলাদেশের প্রাক-নির্বাচন পরিস্থিতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT