চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আস্থা রাখছেন বিদেশীরা, আসছে পর্যবেক্ষক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:56 অপরাহ্ন 26, নভেম্বর 2023
in বাংলাদেশ
A A
বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন, নির্বাচন প্রক্রিয়া ও গণতন্ত্রের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নেতিবাচক মনোভাবের পরিবর্তন হয়েছে বিদেশী পর্যবেক্ষকদের। প্রথম দিকে আগামী নির্বাচন পর্যবেক্ষণে না আসার কথা জানালেও বেশিরভাগ বিদেশীরা সেই মত পাল্টেছেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে কমনওয়েলথ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ দেশ নির্বাচন পর্যবেক্ষণে তাদের প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

নির্বাচন কমিশনের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর বিভিন্ন দেশের প্রতিনিধিরা এখন নিশ্চিত হয়েছেন যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিদেশিরা ভোটারদের অংশগ্রহণের বিষয়টিও নিশ্চিত হতে পেরেছেন।

বিদেশী পর্য়বেক্ষকরা যাতে নির্বাচন পর্যবক্ষেণে আসতে না পারেন সে জন্য বিএনপি-জামায়াত জোটের তরফ থেকে বিদেশী দূতাবাসগুলোতে নানামুখি নেতিবাচক প্রচারণা চালানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বিএনপি-জামায়াত জোটের সব অপচেষ্টা ব্যর্থ হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ ১২ টি দেশের নির্বাচন পর্যবেক্ষকরা আসবেন বলে ইসিকে জানিয়েছেন। এছাড়াও কমনওয়েলথসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নির্বাচন পর্যবেক্ষণে আসার আগ্রহ প্রকাশ করেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কয়েক মাস আগেও ঢাকায় নিয়োজিত বিভিন্ন দেশের কূটনীতিকরা বিশেষ করে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ব্যাপক দৌঁড়ঝাপ করেন। তারা নির্বাচন কমিশন ও নির্বাচন সংশ্লিষ্ট সব জায়গায় গিয়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেন। এমনকি দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারের বিভিন্ন পর্যায়ে দৌঁড়ঝাপ করেন। এক পর্যায়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ একে একে বিভিন্ন দেশের প্রতিনিধিরা ঢাকায় এসে কূটনীতিকদের সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন, বিভিন্ন রাজনতিক দল ও সংস্থার সঙ্গে আলোচনা করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের (ইসি) ইতিবাচক পদক্ষেপে বিদেশী কূটনীতিক ও প্রতিনিধিরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা পর্যবেক্ষক পাঠাতেও সিদ্ধান্ত নিয়েছেন। এতে করে যারা ভেবেছিলেন এবারের নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা আসবেন না, কিংবা বিদেশি পর্যবেক্ষকরা দৃষ্টি পিরিয়ে নিয়েছেন তাদের কপালে ভাঁজ পড়েছে। বিশেষ করে বিএনপি ও জামায়াত জোটের নেতাকর্মীদের মধ্যে হতাশার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে।

এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও ভোটাদের উপস্থিতি নিশ্চিত করতে সব ধরণের পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনাররা ইতিমধ্যে দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও জেলা শহরে গিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এবং স্থানীয় পর্যায়ে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করছেন। এসব বৈঠকে তারা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের নিশ্চয়তা দিচ্ছেন। একইসঙ্গে ভোটরাদের কেন্দ্রে এসে তাদের রায় প্রদানের আহ্বান জানাচ্ছেন। তাদেরকে সচেতন করে তুলতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন।

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আহসান হাবিব খান শনিবার ঝালকাঠিতে এক সভায় অংশ নিয়ে বলেছেন, কেউ যদি ভোটারদের কেন্দ্রে আসতে বাধা দেয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্য কমিশনাররাও দেশের বিভিন্ন জায়গায় গিয়ে প্রায় অভিন্ন কথা বলছেন। এসব কারণে দ্বাদশ নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিকদের কারো কারো মাঝে কিছুদিন আগেও যে সংশয় দেখা দিয়েছিল তা এখন আর নেই।

আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি-জামায়াত জোট এবং তাদের অনুসারী বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা নানামুখি তৎপরতা চালিয়েছিলেন। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। কমিশন আওয়ামী লীগের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে এমন প্রচার-প্রচারণাও চালানো হয়েছে। এমনকি সরকার বিরোধী পক্ষ থেকে বিদেশিদের বুঝানো হয়েছে যে, এই নির্বাচন কমিশনের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।

শুধু তাই নয়, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা রাজপথের বিরোধী দলের সঙ্গে যখনই বৈঠক করেছে তখনই তারা দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই এবং তাদের রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করতে থাকেন। কিন্তু কুটনীতিক ও বিদেশিরা ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, সরকারের মন্ত্রী, সচিব এবং নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে জাতীয় নির্বাচন সম্পর্কে ইতিবাচক ধারণা পান। ফলে সরকারি ও বিরোধী দলের পরস্পর বিরোধী বক্তব্য শুনে বিদেশিরা ও কূটনীতিকরা প্রথমদিকে বিব্রত হলেও ধীরে ধীরে তাদের কাছে নির্বাচনের বিষয়টি পরিষ্কার হয়ে গেছে।

ঢাকা নিযুক্ত বিভিন্ন দেশের কুটনীতিক ও বিদেশ থেকে আসা বিভিন্ন সংস্থার প্রতিনিধিকে সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব সময়ই বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচন করতে যা যা প্রয়োজন তা করা হবে। বিদেশী প্রতিনিধি ও কূটনীতিকরা সুষ্ঠু নির্বাচনের বিষয়ে ইসির পদক্ষেপ দেখে সন্তুষ্ট হয়েছেন। সম্প্রতি ইসির সঙ্গে বৈঠক করে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে সবকিছু জেনে কমনওয়েলথের একটি প্রতিনিধি দল সাংবাদিকদের কাছে প্রকাশ্যেই সন্তুষ্টি প্রকাশ করে।

রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, হরতাল-অবরোধের নামে জ্বালাও-পোড়াও করে বিএনপি-জামায়াত জোট এখন নিজেরাই বিভিন্ন মহলের কাছে প্রশ্নের সম্মুখীন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৪ মে যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের জন্য ভিসানীতি ঘোষণা করেছে, সেটি এখন বিএনপি-জামায়াতের ওপর প্রয়োগ হতে পারে বলে অনেকেই মনে করছেন।

Tags: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচননির্বাচন কমিশনবিদেশী পর্য়বেক্ষক
Previous Post

এবারও নূর-মমতাজে ভরসা রাখলো আওয়ামী লীগ

Next Post

খুলনা-৪ থেকে নৌকার হয়ে লড়বেন সালাম মুর্শেদী

Next Post
খুলনা-৪ থেকে নৌকার প্রার্থী সালাম মুর্শেদী. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা-৪ থেকে নৌকার হয়ে লড়বেন সালাম মুর্শেদী

শিক্ষক বা কোচের মতো পোশাক পরা একজন ব্যক্তি, গাঢ় সবুজ হ্যাট ও সানগ্লাস পরে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পিনেই কিউই-বধের ছক কষছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT