চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন যুদ্ধে নিখোঁজ শিশুকে দত্তক নিলেন পুতিনের বন্ধু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:55 অপরাহ্ন 23, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নিখোঁজ শিশুর ছবি, শিশুটি পাপারাজ্জির মাধ্যমে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন রাজনৈতিক বন্ধু ইউক্রেনের একটি শিশু নিবাস থেকে জোর করে তুলে নিয়ে আসা এক শিশুকে দত্তক নিয়েছেন। 

বিবিসি জানিয়েছে, পুতিনের বন্ধু এবং রাজনৈতিক নেতা ৭০ বছর বয়সী সের্গেই মিরোনভের নাম দুই বছর বয়সী এক মেয়েকে দত্তক নেওয়ার কাগজে নথিভুক্ত রয়েছে। ২০২২ সালে মিরোনভের স্ত্রী ওই শিশুকে দত্তক নেন।

জানা যায়, শিশুটির নাম মার্গারিটা। রাশিয়ান বাহিনী শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর খেরসনের আঞ্চলিক শিশু নিবাস থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া ৪৮ জনের একজন মার্গারিটা। ২০২২ সালের আগস্টে ১০ মাস বয়সী মার্গারিটা ব্রঙ্কাইটিসের জন্য খেরসনের একটি শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এই সময় একজন মহিলা তাকে দেখতে আসেন সেখানে।

মার্গারিটা ছিলেন শিশু নিবাসটিতে সবথেকে ছোট। মার্গারিটার মা তার জন্মের পরপরই তাকে সেখানে রেখে চলে যান।হাসপাতালের শিশু চিকিৎসক ডা. নাটালিয়া লুতিকোভা বলেন, মার্গারিটা একজন হাস্যজ্জ্বল শিশু। তিনি জানান, তাকে দেখতে আসা নারীটি নিজেকে রাশিয়ার ‘শিশু বিষয়ক প্রধান’ হিসেবে পরিচয় দেন। নারীটি সেখান থেকে চলে যাওয়ার পর একজন রাশিয়ান কর্মকর্তা বারবার ফোন করে মার্গারিটাকে অবিলম্বে শিশু নিবাসে ফেরত পাঠানোর দাবি জানান।

১০ মাস বয়সী মার্গারিটা

 

এর এক সপ্তাহের মধ্যে মার্গারিটাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পরের দিন সকালে কয়েকজন রাশিয়ান নিবাসে এসে মেয়েটিকে নিয়ে যায়। এর সাত সপ্তাহ পর একজন রাশিয়ান এমপি ইগর কাস্ত্যুকেভিচ  অন্যান্য কর্মকর্তাদের সাথে উপস্থিত হন এবং মার্গারিটার সৎ ভাই ম্যাক্সিমসহ বাকি শিশুদের ক্রিমিয়ার নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার কথা বলেন।

দীর্ঘ পাঁচ মাস ধরে বিবিসি এবং ইউক্রেনের মানবাধিকার সাংবাদিক ভিক্টোরিয়া নোভিকোভার মার্গারিটাসহ বাকি ৪৭ শিশুর সন্ধান করার চেষ্টা করছেন। সন্ধানকালে তিনি প্রথমে ওই নারীটিকে খুঁজে বের করেন যিনি হাসপাতালে মার্গারিটাকে দেখতে আসেন। মহিলার নাম ছিল ইন্না ভারলামোভা। সোশ্যাল মিডিয়ায় থেকে জানা যায় তিনি রাশিয়ার পার্লামেন্টে কাজ করেন, যদিও সেখানে তিনি কী কাজ করেন তা স্পষ্ট নয়।

নথি থেকে জানা যায়, ইন্না ভারলামোভা সম্প্রতি রাজনৈতিক দলের নেতা সের্গেই মিরোনভকে বিয়ে করেছেন যিনি পুতিনের একজন মিত্র। তবে এই বিষয়ে মিরোনভকে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তিনি এর কোন সাড়া দেননি। গোপন নথি পর্যালোচনা করে দেখা যায়, গত বছরের ডিসেম্বরে মারিনা নামের ১৪ মাস বয়সী এক মেয়ে শিশুকে দত্তক নেন ইন্না ভারলামোভা এবং সের্গেই মিরোনভ। জন্মদিন ৩১ অক্টোবর ২০২১ যেদিন মার্গারিটার জন্ম হয়েছিল। এই বিষয়ে রাশিয়ান কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হলে তাদের পক্ষ থেকে জানানো হয়, তারা মার্গারিটার মামলা সম্পর্কে অবগত নয় এবং এই বিষয়ে কোন মন্তব্য করতে রাজি না। যদিও নোভিকোভার পর্যালোচনা বলছে, মার্গারিটা এবং মারিনা একজনই। রাশিয়াতে দত্তক নেওয়ার আগে মেয়েটির পরিচয় পরিবর্তন করা হয়েছিল।

ইউক্রেন সরকারের মতে, পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রায় ২০ হাজার শিশুকে রাশিয়ান বাহিনী ধরে নিয়ে গেছে। যদিও রাশিয়ান সরকার বলেছে, তারা ইউক্রেনের শিশুদের যুদ্ধ থেকে সুরক্ষা দিতে সরিয়ে নিচ্ছে।

ইউক্রেনীয় শিশুদের রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে অবৈধভাবে নির্বাসন এবং তাদের নিজেদের দেশ থেকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার জন্য চলতি বছরের শুরুর দিকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দেশটির রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং তার কমিশনার ফর চিলড্রেন রাইটস মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কারণ পুতিনের ডিক্রি জারি করার সিদ্ধান্তের পরে রাশিয়ানদের জন্য ইউক্রেনীয় শিশুদের দত্তক নেওয়া অনেক সহজ হয়ে যায়।

Tags: ইউক্রেনদত্তকপুতিনরাশিয়া
Previous Post

সেমিফাইনালে পিচ পরিবর্তনের অভিযোগ অপ্রাসঙ্গিক: গাভাস্কার

Next Post

চুক্তি বাড়াবেন না দ্রাবিড়, ভারতের পরবর্তী কোচ লক্ষ্মণ

Next Post
ভারতীয় ক্রিকেট কোচ লক্ষ্মণ ও তার সহকারী. Channel i News - চ্যানেল আই নিউজ

চুক্তি বাড়াবেন না দ্রাবিড়, ভারতের পরবর্তী কোচ লক্ষ্মণ

ব্লগার বা জনপ্রিয় ব্যক্তিত্বের ছবি, চ্যানেল আই অনলাইন লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি হতে চাওয়ার দৌড়ে খেলোয়াড়, চলচ্চিত্র নায়িকা, শিক্ষক, সাবেক সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT