চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেসব কারণে অভিনয়কে পেশা হিসেবে স্বীকৃতি চান মিশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:43 অপরাহ্ন 22, নভেম্বর 2023
in বিনোদন
A A
অভিনেতা মিশা পুতুলের সঙ্গে সাক্ষাৎকারে, পেশাগত স্বীকৃতি চান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অভিনয় পেশাটিকে পেশা হিসেবে স্বীকৃতি দেয়া উচিত। নইলে যারা এটার সাথে জড়িত তাদের অনেক সমস্যায় পড়তে হয়।’- শিল্পীদের এই সম্মানজনক পেশাকে উৎসাহিত করার জন্য এমন অনুরোধই জানালেন বাংলা চলচ্চিত্রের অপ্রতিদ্বন্দ্বী খলনায়ক মিশা সওদাগর!

সানী সানোয়ার পরিচালিত নতুন ছবি ‘এশা মার্ডার’ এর ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থেকে চ্যানেল আই অনলাইনের এক প্রশ্নের জবাবে ঢাকাই সিনেমার সবচেয়ে চাহিদাসম্পন্ন এই খলনায়ক বলেন, শিল্পীদের এই পেশাটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত দেয়া উচিত। এগুলো নেই বলেই অনেক ভালো শিল্পী উন্নত ভবিষ্যতের আশায় এই পেশা ছেড়ে প্রবাসে স্থায়ী হচ্ছেন।

যোগ করে মিশা বলেন, একটা সময় কাজ কমে যাওয়ার পর যেহেতু পেশা হিসেবে স্বীকৃতি নেই, তাই শিল্পীরা অফিসিয়ালি পেনশন, ভাতা বা সুযোগ-সুবিধা পায় না। শেষ জীবনটা আরাম আয়েসে কাটানোর জন্য তারা ভিনদেশে চলে যায়।

তিন দশকের ক্যারিয়ারে আজও সিনেমার দর্শকদের কাছে নায়কের বিপরীতে লড়তে মিশাকেই খোঁজেন দর্শক। এই অভিনেতা তার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বলেন, শিল্পীদের কাজ না করলে কোনো বেতন দেয়া হয় না। আমরা ব্যাংকের লোন নিতে গেলে পেশা কী জিজ্ঞেস করলে বলতে হয় অ্যাক্টর। ব্যাংক থেকে বলা হয়, এই পেশায় লোন দেয়ার জন্য কোন ক্রাইটেরিয়া খুঁজে পায় না। এছাড়া আরো অনেক ক্ষেত্রেই এদেশে শিল্পীদের পেশাটি যথাযথভাবে স্বীকৃত নয়।

মিশার কথা, মানুষ আমাদের এতো সম্মান দেয় ও ভালোবাসার কাজ করার পরেও আমাদের অভিনয় পেশা হিসেবে স্বীকৃত নয়। আমি একজন সিনিয়র অভিনেতা হিসেবে মনে করি এই পেশাটিকে স্বীকৃতি দেয়া উচিত।

মিশা সওদাগরের ভাষ্য,‘এখন নতুন কোন ছেলেমেয়েদের অভিনয়টাকে পেশা হিসেবে নিতে বলাটা অনেক কঠিন। কারণ এই মুহূর্তে শাকিব খান মিশা সওদাগর কিংবা চঞ্চল, মোশারফ করিম, অপূর্ব, নিশো কজনই হতে পারবে?’

মিশা বলেন, অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার পর শিল্পীর মৌলিক চাহিদা পূরণ করে সন্তানদের মানুষ করে একটি বাড়ি বা ফ্ল্যাট গাড়ি বানাতে তাকে অনেক পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হয়। নতুনদের শুধুমাত্র অভিনয় দিয়ে এতকিছু অর্জন করা সম্ভব নয়। অন্য কিছু করতে গেলে পত্র-পত্রিকায় লেখা হবে অমুকের দিন শেষ। সেজন্য সরকারকে এই পেশাটিকে স্বীকৃতি দেয়া উচিত।

Tags: অভিনয়এশা মার্ডারচঞ্চলপেশাবাঁধনমিশা সওদাগরলিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

ইউরোর মূলপর্বের টিকিট কেটে ফেলেছে এই ২০ দল

Next Post

জার্মানির টানা হারে দুর্ভোগে নাগেলসম্যান

Next Post
জার্মান ফুটবল কোচ নাগেলসম্যান মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানির টানা হারে দুর্ভোগে নাগেলসম্যান

অরিজিতের কণ্ঠে 'ডানকি'র প্রথম গানের মুক্তির ছবি, বাংলাদেশি দর্শকদের জন্য বিশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

অরিজিতের কণ্ঠে মুক্তি পেল 'ডানকি'র প্রথম গান!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT