চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাদের হাতে উঠলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:18 অপরাহ্ন 14, নভেম্বর 2023
in - সেমি লিড, বিনোদন
A A
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ বিজয়ীদের সমাবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সশরীরে উপস্থিত হয়ে চলচ্চিত্রের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের হাতে এই পুরস্কার তুলে দেন।

বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য এ বছর যুগ্মভাবে আজীবন সম্মাননা পেয়েছেন অভিনেতা খসরু ও রোজিনা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ প্রদানকালে রোজিনার হাতে আজীবন সম্মাননা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খসরু দেশের বাইরে থাকায় তার পুরস্কারটি গ্রহণ করেন চিত্রনায়ক আলমগীর।

আজীবন সম্মাননাসহ মোট ২৭টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে, এবার পুরস্কারের সংখ্যা ৩২টি। এবারের আসরে যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং রায়হান রাফীর ‘পরাণ’। ‘শিমু’র জন্য শ্রেষ্ঠ নির্মাতার পুরস্কার পেলেন রুবাইয়াত হোসেন।

শ্রেষ্ঠ কাহিনীকার বিভাগে যৌথভাবে ‘দামাল’ এবং ‘গলুই’ এর জন্য পুরস্কার পেলেন যথাক্রমে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর এবং খোরশেদ আলম খসরু। শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার পেয়েছেন মুহাম্মদ কাইউম (কুড়া পক্ষীর শূন্যে উড়া), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক আসাদুজ্জামান (রোহিঙ্গা) এবং শ্রেষ্ঠ সম্পাদকের পুরস্কার পেলেন সুজন মাহমুদ (শিমু)। শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে পুরস্কার নিয়েছেন এস এ হক অলিক (গলুই)।

অভিনয়ের জন্য সেরার পুরস্কার পেলেন ‘হাওয়া’র জন্য চঞ্চল চৌধুরী, ‘বিউটি সার্কাস’ এর জন্য জয়া আহসান এবং ‘শিমু’র জন্য অভিনেত্রী নিকিতা নন্দিনী শিমু। ‘পরাণ’ ছবিতে অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন নাসিরউদ্দিন খান, এবং ‘পাপ পুণ্য’র জন্য পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার নিলেন গুণী অভিনেত্রী আফসানা মিমি। এছাড়া ‘দেশান্তর’ ছবির জন্য শুভাশীষ ভৌমিক পেলেন শ্রেষ্ঠ খল-অভিনেতার পুরস্কার এবং ‘অপারেশন সুন্দরবন’ এর জন্য কৌতুক অভিনেতার পুরস্কার পেয়েছেন দীপু ইমাম। শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার যৌথভাবে পেয়েছেন বৃষ্টি আক্তার ও মুনতাহা এমিলিয়া।

নির্বাচিত অতিথি ও দর্শকদের সমাগমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ চলতি বছর ‘পায়ের ছাপ’ চলচ্চিত্রে সংগীত পরিচালনা করে শ্রেষ্ঠ সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন মাহমুদুল ইসলাম খান (রিপন খান), শ্রেষ্ঠ গায়ক হয়েছেন দুজন। বাপ্পা মজুমদার (এ মন ভিজে যায়) ও চন্দন সিনহা (ঠিকানাবিহীন তোমাকে)। সেরা গায়িকা হয়েছেন আতিয়া আক্তার আনিসা (এই শহরের পথে পথে)। শ্রেষ্ঠ গীতিকার রবিউল ইসলাম জীবন (ধীরে ধীরে তোর স্বপ্নে)। শ্রেষ্ঠ সুরকারের পুরস্কার পেয়েছেন শওকত আলী ইমন (এই শহরের পথে পথে)। পোশাক ও সাজসজ্জার পুরস্কার নিয়েছেন তানসিনা শাওন (শিমু) এবং শ্রেষ্ঠ মেকআপম্যান খোকন মোল্লা (অপারেশন সুন্দরবন)। সেরা শিল্প নির্দেশকের পুরস্কার নিয়েছেন হিমাদ্রি বড়ুয়া (রোহিঙ্গা)।

Tags: অভিনয়অভিনয়শিল্পীঅভিনেতাআজীবন সম্মাননাজাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রধানমন্ত্রী শেখ হাসিনালিড বিনোদনশেখ হাসিনাসিনেমা
Previous Post

ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করছে পাকিস্তান

Next Post

ভারতীয় ক্রিকেটারদের চাপ নেয়াটা ‘বাধ্যতামূলক’

Next Post
ভারতীয় ক্রিকেটাররা মাঠে একসঙ্গে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটারদের চাপ নেয়াটা ‘বাধ্যতামূলক’

হোটেল শেরাটনের আধুনিক বহুতল ভবন ও সুইমিং পুল. Channel i News - চ্যানেল আই নিউজ

হোটেল শেরাটন পূর্ণাঙ্গরূপে চালু হচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT