চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকটক নিষিদ্ধ করেছে নেপাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:44 অপরাহ্ন 14, নভেম্বর 2023
in আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
নেপালে টিকটক নিষিদ্ধের প্রতিবাদে জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের পর এবার সামাজিক সম্প্রীতি বিঘ্নিত হওয়ার কারণ দেখিয়ে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিষিদ্ধ ঘোষণা করেছে আরেক প্রতিবেশী দেশ নেপাল। চীনের তৈরি এই অ্যাপটিকে সামাজিক সম্প্রীতির জন্য ক্ষতিকর বলে অভিহিত করেছে নেপাল।

বিবিসি জানিয়েছে, গতকাল (১৩ নভেম্বর) সোমবার নেপালের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটির যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী রেখা শর্মা বলেন, এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করা হবে। টেলিকম কর্তৃপক্ষকে সিদ্ধান্তটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। প্ল্যাটফর্মটি সমাজকে দূষিত করছে।

তবে নেপালের জোট সরকারের একটি দলের নেতা এবং নেপালি কংগ্রেসের সিনিয়র সদস্য গগন থাপা নেপাল সরকারের টিকটকের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত মত প্রকাশের স্বাধীনতাকে রোধ করার একটি প্রয়াস। আসলে নেপালের সরকারি কর্মকর্তাদের প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে মনোযোগ দেওয়া উচিত।

স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে, নেপালে গত চার বছরে টিকটক সম্পর্কিত ১,৬০০টি সাইবার অপরাধের মামলা নথিভুক্ত করা হয়েছে। দেশটিতে তৃতীয় সর্বাধিক ব্যবহৃত প্ল্যাটফর্ম এটি। এই প্লাটফর্মের তথ্য চীন সরকার ব্যবহার করতে পারে এমন উদ্বেগের কারণে বিশ্বের বিভিন্ন দেশের তদন্তের আওতায় এসেছে টিকটক।

এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতে ২০২০ সালে টিকটক ব্যান করা হয়। পাকিস্তান ২০২০ সালের অক্টোবর থেকে অন্তত চারবার অ্যাপটিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে এবং গত মাসে ইন্দোনেশিয়ায় টিকটকের অনলাইন শপিং পরিষেবা বন্ধ ছিল।

Tags: টিকটকটিকটক নিষিদ্ধনেপাল
Previous Post

অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকার সেমি না হলে কে যাবে ফাইনালে?

Next Post

পয়সা দিলেই নজরুলের গানের সুর বিকৃতি বৈধ হয়ে যায়?

Next Post

পয়সা দিলেই নজরুলের গানের সুর বিকৃতি বৈধ হয়ে যায়?

প্রাকৃতিক পাহাড়ি দৃশ্যের মাঝে পোষা কুকুর দেখাচ্ছে মনোযোগী দৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়ে নিখোঁজের ২ মাস পর মৃত মালিক এবং পোষা কুকুর জীবিত উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT