চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টাইগার থ্রি’ দেখে কী বলছেন দর্শক?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:53 অপরাহ্ন 12, নভেম্বর 2023
in বিনোদন
A A
অভিনেতা শাকিব খান 'টাইগার থ্রি' সিনেমার দৃশ্যে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ মুক্তি পেয়েছে সালমান-ক্যাটরিনার ‘টাইগার থ্রি’। হল থেকে ফিরে দর্শকরা সামাজিক মাধ্যমে রিভিউ শেয়ার করছেন। টুইটার, ফেসবুক সবখানেই বইছে রিভিউর বন্যা। ভারতীয় গণমাধ্যম, বক্স অফিস বিশেষজ্ঞরাও শেয়ার করছেন তাদের মতামত। দর্শক-সমালোচক সকলেরই মন জয় করেছে সালমানের ছবি।

বলিউড নাও-তে বলা হয়েছে, ‘উত্তেজনা, পারফরমেন্স, সালমান-ক্যাটরিনার জাদু, ইমরান হাসমির চিরস্মরণীয় চরিত্র, দক্ষ কোরিওগ্রাফি, পাঠান-টাইগারের সাক্ষাত সব মিলিয়ে ওয়াও ও এলিগেন্ট। সালমান খান ক্যারিয়ারের সেরাটা দিয়েছেন।’

ইন্ডিয়ান এক্সপ্রেস-এর রিভিউতে বলা হয়েছে, ‘সালমানকে তার বয়সেই দেখানো হয়েছে। বয়স লুকানো হয়নি, এটা ভালো ব্যাপার। সিনেমার সেরা অংশ পাঠান ও টাইগারের এক হয়ে লড়া।’

ফিল্ম ট্রেড অ্যানালিস্ট তরন আদর্শ লিখেছেন ,’বাঘের গর্জন ফিরেছে…টাইগার থ্রি যতটা ভেবেছেন তার চাইতেও বড় ধামাকা। সেকেন্ড হাফ দারুণ। অ্যাকশনে ভরপুর। ক্যামিওর চমক, সালমানের হিংস্ররূপ। ২০২৩ সালটি মনে করার মতো কামব্যাক ও মশলা ছবিতে ভরপুর। পাঠান, জওয়ান, গদর টু…এখন টাইগার থ্রি। নির্মাতা মনিশ শর্মার জীবনে এমন সুযোগ বার বার আসবে না। তিনি দর্শকবান্ধব সিনেমা নির্মাণ করেছেন। তবে চিত্রনাট্য আরও ভালো হতে পারতো, বিশেষ করে প্রথম ভাগের। ক্যাটরিনার অ্যাকশন দৃশ্যগুলো দারুণ। ইমরান হাসমি আগুন ও এসিড, খল চরিত্রে দূর্দান্ত। খানদের কথা না বললেই নয়। পাঠানের পরে এবার সালমানের ছবিতে এক হয়েছেন তারা।’

স্ত্রী ক্যাটরিনার সিনেমার রিভিউ দিয়েছেন ভিকি। লিখেছেন, ‘২০২৩-এর দিওয়ালি গিফট। কী দারুণ সিনেমা টাইগার থ্রি। টাইগার, জোয়া, অতীশ। অনেক অভিনন্দন সালমান খান, ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি ও মনিশ শর্মা।’

এছাড়াও সামাজিক মাধ্যমে রিভিউ দিচ্ছেন ভক্তরা। এক ভক্ত লিখেছেন, ‘ব্লকবাস্টার!’ আরেকজন লিখেছেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত পর্দায় চোখ আটকে রাখার মতো ছবি। সালমানের সকল সিনেমার ইতিহাসে সেরা এন্ট্রি, গা শিউরে উঠবে।’ আরেক ভক্ত লিখেছেন, ‘ক্যাটরিনার অ্যাকশন পুরাই আগুন!।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস , হিন্দুস্তান টাইমস

Tags: ক্যাটরিনাটাইগার থ্রিপাঠানশাহরুখ খানসালমান খান
Previous Post

ভোটের অধিকার প্রতিষ্ঠা করেই ঘরে ফিরব: রিজভী

Next Post

নজরুলের গান করে তীব্র সমালোচনার মুখে এ আর রহমান

Next Post
নজরুলের গান করে তীব্র সমালোচনার মুখে এ আর রহমান. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুলের গান করে তীব্র সমালোচনার মুখে এ আর রহমান

বাবর আজমের ছবি, পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক. Channel i News - চ্যানেল আই নিউজ

হেরে বিদায়বেলায় যা বললেন বাবর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT