চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠেই প্রাণ হারালেন ঘানা জাতীয় দলের ফুটবলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:32 পূর্বাহ্ন 12, নভেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ঘানা জাতীয় দলের ফুটবল খেলোয়াড়ের ছবি, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আলবেনিয়ার লিগ ম্যাচে কেএফ এগনাটিয়ার মুখোমুখি হয়েছিল পার্টিজানি। ম্যাচে ঘটেছে মর্মান্তিক এক ঘটনা। ম্যাচ চলাকালীন মাঠে প্রাণ হারান ঘানা জাতীয় দলের সাবেক খেলোয়াড় রাফায়েল ডোয়ামেনা। ডোয়ামেনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন।

বিবৃতিতে জানিয়েছে, ‘রাফায়েল ডোয়ামেনার পরিবারের কঠিন সময়ে আমরা পাশে আছি। রাফায়েল হৃদয়ের পুরোটা নিংড়ে ঘানার প্রতিনিধিত্ব করেছেন এবং দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত দেশের প্রতি দায়িত্ব পালন করে গেছেন। জাতির প্রতি তার নিবেদনের জন্য আমরা তার কথা সবসময় মনে রাখব। শান্তিতে ঘুমান রাফায়েল।’

ডোয়ামেনার মৃত্যু কী কারণে হয়েছে সে ব্যাপারে বিবৃতিতে কিছু জানানো হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ম্যাচের ২৪ মিনিটে হঠাৎ মুখ থুবড়ে পড়ে যান ২৮ বর্ষী ফরোয়ার্ড। দুদলের খেলোয়াড়রাই ছুটে আসেন তার কাছে। দ্রুত জরুরি সেবা দিতে চিকিৎসাকর্মীরা মাঠে আসেন এবং অ্যাম্বুলেন্সে করে তাকে সরিয়ে নেয়া হয়।

২০১৪ সালে অস্ট্রিয়ান ক্লাব রেডবুল সলজবুর্গে ক্যারিয়ার শুরু করেন রাফায়েল। দীর্ঘ যাত্রায় ১০টি ক্লাবে খেলেছেন। ১৯৬ ম্যাচে ৯৮ গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪২টি। জাতীয় দলে অভিষেক ২০১৭ সালে। একবছর পর হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়লে জাতীয় দল জার্সিতে আর মাঠে নামা হয়নি ডোয়ামেনার।

Tags: ঘানালিড স্পোর্টস
Previous Post

চতুর্থ দফায় বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরু

Next Post

হতাশার বিশ্বকাপে শেষ ম্যাচ জিতেই ‘খুশি’ বাটলার

Next Post
বিশ্বকাপের শেষ ম্যাচে ইংল্যান্ড ক্রিকেটার বাটলার খুশি. Channel i News - চ্যানেল আই নিউজ

হতাশার বিশ্বকাপে শেষ ম্যাচ জিতেই ‘খুশি’ বাটলার

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হেডফোন ও হ্যান্ডসেটের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ হত্যা মামলায় ছাত্রদল ও যুবদল নেতা গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT