চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশ থেকে রেলপথে কক্সবাজার আসার ব্যবস্থা করব: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:14 অপরাহ্ন 11, নভেম্বর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে বক্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কক্সবাজারে নবনির্মিত আইকনিক স্টেশন থেকে কক্সবাজার-দোলহাজারী রেলপ্রকল্পের রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

আজ (১১ নভেম্বর) শনিবার দুপুর ১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার-দোলহাজারী রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর অতিথিদের নিয়ে আইকনিক রেলস্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এবং পতাকা উড়িয়ে ট্রেনের হুইসেল বাজিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি ট্রেনে চড়ে রামু পর্যন্ত ভ্রমণ করবেন এবং সেখান থেকে সুধী সমাবেশে বক্তব্য প্রদান করবেন।

উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, রেলে কক্সবাজার আসা যাবে এটা অনেকের আকাঙ্ক্ষা ছিল। আজকে আমরা সেটা করেছি এবং এটা হবে ফার্স্ট রাক প্রকল্প। এছাড়াও ভবিষ্যতে সকল জেলা থেকে কক্সবাজারের রেলপথ তৈরির আশ্বাস দেন তিনি।

তিনি বলেন, আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে বাংলাদেশ জাতীয় পণ্য পরিবহনের সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে যাতে উন্নিত হয় সেই পদক্ষেপ আমরা হাতে নিয়েছি এবং সেটাই আমরা বাস্তবায়ন করব। সমগ্র বাংলাদেশ থেকে যাতে কক্সবাজার আসা যায় সেই ব্যাবস্থা আমরা নিব। ট্রান্স-এশিয়ান রেলওয়ের সাথে আমরা যুক্ত হতে চাই।

ঝিনুকের আদলে গড়ে তোলা কক্সবাজারে নবনির্মিত আইকনিক স্টেশনটিকে সবচেয়ে সুন্দর স্টেশন উল্লেখ করে প্রধানমন্ত্রী স্টেশনটি পরিচ্ছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। এসময় ভবিষ্যতে রেলে ওয়াই-ফাই সুবিধাসহ অন্যান্য সুযোগ সুবিধা যুক্ত করার কথা জানান তিনি।

২০১০ সালে ৬ জুলাই দোহাজারী-রামু-ঘুমধুম রেললাইন নির্মাণ প্রকল্পটি অনুমোদন পায়। ২০১১ সালের ০৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেগা প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে টেন্ডার হলে দোহাজারি-চকরিয়া এবং চকরিয়া-কক্সবাজার (লট-১ ও লট-২) এই দুই লটে চীনা প্রতিষ্ঠান সিআরসি (চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশন) ও দেশীয় প্রতিষ্ঠান তমা। কনসট্রাকশন প্রকল্পের নির্মাণ কাজ পায়। কার্যাদেশ দেয়ার পর পর ২০১৮ সালে এই মেগা প্রকল্পের কাজ শুরু হয়। এই ডুয়েল গেজ রেললাইন নির্মাণে ব্যয় হচ্ছে ১৮ হাজার কোটি টাকা।

Tags: প্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

আইসল্যান্ডে ১৪ ঘণ্টায় ৮০০ বার ভূমিকম্প

Next Post

কথা-গানে শাহীন সামাদের অনন্য সন্ধ্যা

Next Post
শাহীন সামাদের অনন্য সন্ধ্যার ছবি, সংগীত পরিবেশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কথা-গানে শাহীন সামাদের অনন্য সন্ধ্যা

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, দর্শকরা মাঠে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদয়-মাহমুদউল্লাহর ব্যাটে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT