চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটকের অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:46 পূর্বাহ্ন 06, নভেম্বর 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আটক, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

রোববার (৫ নভেম্বর ) রাত ১২টার দিকে ক্যান্টনমেন্টের বোনের বাসা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।

দুদুর ছোট ভাই অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বলেন, রাত ১২ টার দিকে ক্যান্টনমেন্টের বড় বোনের বাসা থেকে ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে যায়।

বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। রোববার দিবাগত রাত ১২ টার পরপরই ১৫ থেকে ২০ জনের একটি দল গোয়েন্দা পুলিশ পরিচয়ে শামসুজ্জামান দুদুর বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। সঙ্গে দুদুর ভাগ্নে ব্যবসায়ী হাসনাত আশরাফ রবিনকেও নিয়ে যায় পুলিশ।

এর আগে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলাল, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ প্রায় ১৫ জন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে ডিবি।

বিএনপির ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগে শনিবার রাতে দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীকে উত্তরা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। আর শাহজাহান ওমরকেও গুলশানের এক বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর দাবি, চলমান আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও থানা থেকে বিএনপির আরো ১৬১ জনের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

২৬ অক্টোবর থেকে এ পর্যন্ত সাত হাজার ৯৭৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ পর্যন্ত ৫১৫টি মামলায় ৩৯ হাজার ৬২০ জনকে আসামি করা হয়েছে। আন্দোলনের সময় সংঘর্ষে বিএনপির ১০ জন মারা গেছেন। আহত পাঁচ হাজার ৭৯১ জন।

গত ২৮ অক্টোবর সরকারের পদত্যাগের এক দফা দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলের কর্মীদের সংঘর্ষ হয়। পরদিন ২৯ অক্টোবর বিএনপি ও জামায়াত সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়। এতে সমমনা দলগুলোও সমর্থন দেয়।

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর দেশব্যাপী টানা তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। এবার ৫ ও ৬ নভেম্বর ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে তারা, যা শেষ হবে মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টায়।

মঙ্গলবার বিরতি দিয়ে সপ্তাহের শেষ দুই দিন বুধ ও বৃহস্পতিবার আবারও অবরোধ কর্মসূচি দেওয়া হবে বলে তথ্য পাওয়া গেছে বিএনপি ও যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলোর পক্ষ থেকে।

Tags: আটকডিবিশামসুজ্জামান দুদু
Previous Post

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চ্যালেঞ্জিং লড়াই

Next Post

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ হবে তো?

Next Post
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের প্রস্তুতি নিচ্ছে ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ হবে তো?

ঢাকার রাস্তায় যানবাহনের স্বাভাবিক চলাচল, অবরোধের দ্বিতীয় দিন. Channel i News - চ্যানেল আই নিউজ

অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT