চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিউইদের চারশ পেরোনো রান টপকানোর চ্যালেঞ্জ পাকিস্তানের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 04, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেটাররা মাঠে ব্যাটিং অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম টসে জিতে যখন ফিল্ডিং নিলেন, তখনই হয়তো নিউজিল্যান্ডের ভাগ্যে আঁকা হয়ে গেছে অদৃশ্য জয়ের তিলক। ম্যাচ অর্ধেক গড়ানোর পর ফলাফল কী হবে, সেটির আগাম বলা না গেলেও পাল্লাটা কিউইদের পক্ষে বেশ ভারি। আগে ব্যাট করে ওয়ানডে বিশ্বকাপের টানা দুইবারের ফাইনালিস্টরা স্কোরবোর্ডে তুলেছে ৬ উইকেটে ৪০১ রান।

শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চোট থেকে লম্বা সময় পর মাঠে ফিরে টস ভাগ্য কেন উইলিয়ামসনের সহায় হয়নি। সেটিই হয়তো নিউজিল্যান্ডের জন্য হয়েছে শাপে বর। উদ্বোধনী জুটিতে কিউইদের হয়ে ৬৮ রানের জুটি গড়েন ডেভন কনওয়ে ও রাচীন রবীন্দ্র। ১১তম ওভারে হাসান আলীর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ৩৯ বলে ৬ চারে ৩৫ রান করা কনওয়ে।

কেন উইলিয়ামসন ও রাচীন নিয়ে দ্বিতীয় উইকেটে ১৮০ রান যোগ করে নিউজিল্যান্ডের বড় স্কোরের পথ সুগম করেন। চোট কাটিয়ে ফিরে দৃষ্টিনন্দন ব্যাটিং করতে থাকা উইলিয়ামসনের সেঞ্চুরি পাওয়াটা ছিল কেবল সময়ের ব্যাপার। যদিও নার্ভাস নাইন্টিজেই তাকে কাটা পড়তে হয়। ইফতিখার আহমেদের বলে ছক্কা হাঁকাতে গিয়েই হয় সর্বনাশ। লং অফে ফখর জামানের হাতে ধরা পড়ার আগে ৭৯ বলে ১০ চার ও ২ ছক্কায় ৯৫ রানের চমৎকার ইনিংস ব্ল্যাক ক্যাপস অধিনায়ক।

উইলিয়ামসন না পারলেও রাচীন ঠিকই সেঞ্চুরির দেখা পান। ৯৪ বলে ১৫ চার ও এক ছক্কায় খেলেন ১০৮ রানের নান্দনিক ইনিংস। মোহাম্মাদ ওয়াসিমের বলে সৌদ শাকিলের তালুবন্দি হন।

আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকা নিউজিল্যান্ড ৪০ ওভারের আগেই দলীয় ৩০০ রানের গণ্ডি পার হয়। দ্রুত রান তোলায় মনযোগী থাকা মিচেল ১৮ বলে ৪টি চার ও এক ছক্কায় ২৯ রান করেন। হারিস রউফের বলে বোল্ড হওয়ার আগে মার্ক চ্যাম্পম্যানের সঙ্গে তিনি চতুর্থ উইকেটে ৫৭ রানের জুটি গড়েন।

চ্যাম্পম্যানও বাইশ গজে আগ্রাসী ভঙ্গিতে ব্যাট চালাচ্ছিলেন। ২৭ বলে ৭ চারে ৩৯ রান করার পর মোহাম্মাদ ওয়াসিমের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।

এরপর ব্যাট হাতে ঝড় তোলেন গ্লেন ফিলিপস। তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন মিচেল স্যান্টনার। দ্রুতগতিতে এ দুই ব্যাটার ষষ্ঠ উইকেটে ৪৩ রান যোগ করে দলীয় স্কোর চারশোর কাছাকাছি নিয়ে যান। ৪৯তম ওভারে ওয়াসিমের বলে বোল্ড হওয়ার আগে ২৫ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৪১ রানের ক্যামিও ইনিংস খেলে ড্রেসিংরুমের পথ ধরেন ফিলিপস।

স্যান্টনার ১৭ বলে ২৬ ও আট নম্বরে নামা উইকেটরক্ষক ব্যাটার টম ল্যাথাম ২ রানে অপরাজিত থাকেন।

পাকিস্তানের পক্ষে ওয়াসিম ৬০ রান খরচায় নেন ৩ উইকেট। একটি করে উইকেন নেন হাসান, হারিস ও ইফতিখার।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩নিউজিল্যান্ডপাকিস্তান
Previous Post

পাকিস্তানে বিমানঘাঁটিতে জঙ্গি হামলা

Next Post

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী মেট্রোরেলের উদ্বোধন করছেন, উপস্থিত অতিথি ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Emergency ambulance at the scene with crowd gathered around in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের বিরুদ্ধে এবার হুমকি দিলেন হিজবুল্লাহ প্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT