চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
12:15 অপরাহ্ন 04, নভেম্বর 2023
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
বাংলাদেশে সড়ক দুর্ঘটনা, বাস ও ট্রাকের সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের নবাবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার স্ত্রী। তাকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। নিহত মোটরসাইকেল আরোহীর নাম নিতাই মাহাত (৩৭)। আর আহত স্ত্রী সৌরভী মার্ডি।

শুক্রবার (৩ নভেম্বর) রাত ৮ টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বাজিতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত নিতাই মাহাত জয়পুরহাট জেলার তাজপুর এলাকার অভিরাম মাহাতের ছেলে। আহত সৌরভী মার্ডি দিনাজপুরের বিরামপুর উপজেলার ধানজুড়ি এলাকার সিলিক মার্ডির মেয়ে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান মমিন জানান, আহত সৌরভী মার্ডি স্থানীয় দলার দরগা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাত আটটার দিকে বিরামপুর উপজেলা থেকে একটি মোটরসাইকেলে করে ঘোড়াঘাট যাচ্ছিলের এ দম্পতি। এসময় ঘোড়াঘাট থেকে একটি যাত্রীবাহী বাস দিনাজপুরের দিকে যাওয়ার পথে বাজিতপুর নামক স্থানে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী-স্ত্রী দুই জনেই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দলার দরগা হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক নিতাই মাহাতকে মৃত ঘোষণা করেন।

Tags: দিনাজপুরধাক্কানিহতমোটরসাইকেল আরোহীযাত্রীবাহী বাস
Previous Post

রপ্তানিমুখী কৃষি চর্চায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সমন্বিত কৃষিখামার

Next Post

অভিজ্ঞতা দিয়েই উতরে গেছেন মাহমুদউল্লাহ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ ব্যাট হাতে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিজ্ঞতা দিয়েই উতরে গেছেন মাহমুদউল্লাহ

নুহাশ রাইনের রেইনড্যান্স উৎসবের সেরা ছবির পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেইনড্যান্স উৎসবে সেরা ছবির পুরস্কার পেলেন নুহাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT