চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেইলর সুইফট ঝড় এবার বাংলাদেশে!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:46 অপরাহ্ন 03, নভেম্বর 2023
in বিনোদন
A A
টেইলর সুইফটের পারফরম্যান্সের ছবি, চারজন নারী শিল্পী মঞ্চে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন পপগায়িকা টেইলর সুইফটের দুনিয়া মাতানো কনসার্ট সিনেমা পর্দায় দেখতে পাবেন বাংলাদেশের দর্শকরা। শুক্রবার (৩ নভেম্বর) স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত সিনেমা ‘টেইলর সুইফট: দি ইরাস ট্যুর’।

বিশ্বজুড়ে দারুণ জনপ্রিয় পপগায়িকা টেইলর সুইফটের অনেক ভক্ত রয়েছেন বাংলাদেশেও। সিনেমাটি মুক্তির খবরে তাই উচ্ছ্বসিতই হবেন দেশের ভক্তরা।

টেইলর সুইফটের সাড়া জাগানো মিউজিক্যাল ট্যুর নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন স্যাম রেঞ্চ। গত ১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়া এই সিনেমা দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ভ্যারাইটির এক প্রতিবেদন অনুসারে, অগ্রিম টিকিট বিক্রি থেকে সিনেমাটি ১০ কোটি ডলার আয় করেছে। উত্তর আমেরিকার ৩ হাজার ৮৫০টি থিয়েটারে মুক্তি পেয়েছে ‘টেইলর সুইফট: দি ইরাস ট্যুর’। তাছাড়া বিশ্বের আরো ৯০টি দেশের ৪ হাজার ১৫০টি ভেন্যুতে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। হলিউডের বাইরের বাজার থেকে সিনেমাটি ৩-৫ কোটি ডলার আয় করেছে। আর সিনেমাটির মোট আয় ১৫-১৭ কোটি ডলার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ভ্যারাইটি। ফলে সবচেয়ে বেশি আয় করা কনসার্ট মুভিতে পরিণত হয়েছে ‘টেইলর সুইফট: দি ইরাস ট্যুর’।

এর আগে জাস্টিন বিবারের কনসার্ট মুভি ‘নেভার সে নেভার’ ৯ কোটি ৯০ লাখ ডলার আয় করেছিল। শুধু তাই নয়, টেইলর সুইফটের ইরাস ট্যুর চলতি বছরের সেরা ১০টি সিনেমার তালিকায় জায়গা করে নেবে বলে পূর্বাভাস দিয়েছে প্রভাবশালী সিনে ম্যাগাজিনটি।

২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘জোকার’ ৯৬ মিলিয়ন ডলার আয় করে শীর্ষস্থানে রয়েছে। কনসার্ট ফিল্ম হিসেবে ২০০৯ সালে ‘মাইকেল জ্যাকসন: দিস ইজ ইট’-এর ৭৪.২৫ মিলিয়নের আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন টেইলর সুইফট। গত আগস্টে ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়ামে হওয়া তিনটি কনসার্ট এ সিনেমায় স্থান পেয়েছে। সিনেমাটি প্রযোজনা করেছেন টেইলর সুইফট নিজেই।

থিয়েটারে ছবিটি প্রদর্শনের ক্ষেত্রে একটি ঐতিহাসিক পরিবর্তন এনেছেন গায়িকা। এটিই সম্ভবত প্রথম সিনেমা, যেটি দেখার সময় থিয়েটারে দর্শকের মোবাইল ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। সুইফট তার ভক্তদের বলেছেন, তারা যেন কনসার্টের মতো করেই থিয়েটারে সিনেমাটি দেখে। ভক্তরা থিয়েটারে সিনেমাটি দেখার সময় ছবি তুলতে পারবে, ভিডিও করতে পারবে, এমনকি নাচতেও পারবে।

Tags: টেইলরটেইলর সুইফটলিড বিনোদনসিনেমাস্টার সিনেপ্লেক্স
Previous Post

বিশ্বকাপের মাঝপথে বড় দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড

Next Post

বাঙালি সাহিত্য সম্মাননা ও পুরস্কার পাচ্ছেন যারা

Next Post
বাঙালি সাহিত্য সম্মাননা ও পুরস্কার প্রাপ্ত লেখক ও সাহিত্যিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙালি সাহিত্য সম্মাননা ও পুরস্কার পাচ্ছেন যারা

বিশেষজ্ঞদের বৈঠক যেখানে স্বাস্থ্য, পুষ্টি ও শিক্ষার মান নিয়ে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য, পুষ্টি এবং শিক্ষার গুণগত মান নিয়েও গবেষণার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT