চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হোয়াইটবোর্ড’ কৌশলে আফগানদের বাজিমাত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:51 অপরাহ্ন 31, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
হোয়াইটবোর্ডে বিভিন্ন সংখ্যার তালিকা লেখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শ্রীলঙ্কার দেয়া ২৪২ রানের লক্ষ্যে ব্যাট করছিল আফগানিস্তান। ইনিংসের ১৮.৫ ওভারের সময় টিভিস্ক্রিনে দেখা মেলে এক হোয়াইটবোর্ডের। দেখা যায় ওভার ধরে রানতাড়ার পরিকল্পনার ছক কষে রেখেছিল আফগান দলটি।

হোয়াইটবোর্ডে লেখা ছক অনুযায়ী, প্রথম ১০ ওভারে ৫০, ২০ ওভারে ১০০, ৩০ ওভারে ১৫০ রান এবং ৪০ ওভারে ২০০ রান করার পরিকল্পনা ছিল আফগানিস্তানের। ৪৮ ওভারের মধ্যে দলটি জয়ের লক্ষ্য স্থির করে রেখেছিল। দলের ব্যাটিং কৌশলের অংশ হিসেবে এমন দিক-নির্দেশনা অনুসরণ করতে ছকটি করা হয়েছিল।

৪০ ওভার শেষে টিভি ক্যামেরা আবারও সেই হোয়াইটবোর্ড প্রদর্শন করে। এতে দেখা যায়, প্রথম ১০ ওভারে আফগানিস্তানের তোলা স্কোর ছিল ৫০, ২০ ওভারে ৮৭, ৩০ ওভারে ১৩৯ এবং ৪০ ওভারে ২০১। আফগানিস্তান ৪৮ ওভারের মধ্যে জয়ের লক্ষ্য ঠিক করলেও ৪৫.২ ওভারে জিতে মাঠ ছাড়ে।

ম্যাচ শেষে হোয়াইটবোর্ড কৌশল নিয়ে কথা বলেছেন কোচ জনাথন ট্রট। বলেছেন, ‘মনে করি, যখন প্রথমে ব্যাটিংয়ে নামতে হয় তখন পরিকল্পনা একটু আলাদা হয়। যখন রানতাড়া করার ব্যাপার থাকে, তখন স্পষ্টতই লক্ষ্য পরিবর্তন হয় না। যদি না ডাকওয়ার্থ-লুইস হয়। সুতরাং লক্ষ্যকে ছোটভাবে বিভক্ত করার বিষয়ে একটু বেশি মনোযোগ রয়েছে।’

বড় দলগুলোর মতো পেশাদারিত্ব দেখিয়ে রানতাড়ায় আফগানরা সফল হয়েছে। মাঠে পরিকল্পনা বাস্তবায়ন করে ব্যাটারদের দায়িত্বশীলতা দলকে জয়ের বন্দরে নিয়েছে। ডট বল কম খেলা ও মাটি কামড়ানো শট খেলাতেও দলটি মুন্সিয়ানা দেখায়।

হোয়াইটবোর্ড কৌশল নিয়ে ট্রটের ভাষ্য, ‘কখনো কখনো অবশ্যই পাকিস্তানের খেলার মতো ২৮০ রানতাড়ার সময় শূন্য থেকে শুরু করা অনেক দূরের পথ। তবে যদি লক্ষ্য এভাবে ভাগ করে দেন, সেটি অনেকবেশি পরিচালনা যোগ্য বলে মনে হয়।’

‘এধরনের ছোটখাটো জিনিস খেলোয়াড়দের অনুপ্রাণিত করে। তাদের সাথে খেলার মাঝে যোগাযোগ রাখতে চাই। এটি ভালো অনুভূতি দেয়। যদি জানেন সঠিক পথে আছেন, সেটা সুন্দর অনুভূতি।’

Tags: আফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডট্রটলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

কোন যোগসূত্রে বাঁধা শ্রীদেবী ও ম্যাথিউর অকালপ্রয়াণ?

Next Post

রান্নাঘরের আগুনে বসতবাড়ী পুড়ে ছাই

Next Post
বাড়ির আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতবাড়ির ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

রান্নাঘরের আগুনে বসতবাড়ী পুড়ে ছাই

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচের আগে মোটুপাগলু মিমিক্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT