চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শূন্য রানে জোড়া জীবন পাওয়া এডওয়ার্ডসের ফিফটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 28, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার এডওয়ার্ডস ব্যাটিং করছেন, শূন্য রানে জোড়া জীবন পেয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের উইকেট শিকারের সুযোগ হাতাছাড়া করেছে বাংলাদেশ। ১৬তম ওভারে মোস্তাফিজের বলে দুইবার ক্যাচ ফেলে দেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। শূন্য রানে জোড়া জীবন পেয়ে ফিফটি করেছেন ডাচ উইকেটরক্ষক ব্যাটার। তার অনবদ্য ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ার পথে নেদারল্যান্ডস।

১৬তম ওভারে বলে আসেন মোস্তাফিজুর রহমান। ওভারের দ্বিতীয় বলে এডওয়ার্ডসকে ফেরানোর সুযোগ আসে টাইগারদের সামনে। গালিতে থাকা লিটন দাস ড্রাইভ দিয়েও তালুবন্দি করতে পারেননি বল। একবল পরেই ফের জীবন পান ডাচ অধিনায়ক। মোস্তাফিজের অফস্টাম্পের ডেলিভারিতে খোঁচা লাগিয়ে ক্যাচের সুযোগ দেন উইকেটের পেছনে। তবে বল গ্লাভসবন্দি করতে ব্যর্থ হন উইকেটরক্ষক মুশফিকুর রহিম।

জোড়া জীবন পেয়ে সুযোগ কাজে লাগিয়েছেন এডওয়ার্ডস। তিন চারে ৭৮ বলে পূর্ণ করেছেন ফিফটি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭২ রান তুলেছে নেদারল্যান্ডস। ৮৪ বলে ৫৮ রানে স্কট এডওয়ার্ডস এবং ৫৬ বলে ৩২ রানে ব্যাট করছেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট। ষষ্ঠ উইকেট জুটিতে এ দুই ব্যাটার মিলে ৯৬ বলে ৬৫ রান তুলে অবিচ্ছিন্ন রয়েছেন।

শুরুতেই নেদারল্যান্ডসের দুই ওপেনারকে ফিরিয়ে ভালো শুরুর ইঙ্গিত দেয় বাংলাদেশ। এরপর ওয়েসলি বারেসি ও কলিন অ্যাকেরম্যান জুটিতে ঘুরে দাঁড়ায় তারা। তবে সাকিব ও মোস্তাফিজের আঘাতে ফিরে যান দুজনই। চার উইকেট হারিয়ে চাপে পড়া ডাচদের টেনে তোলার চেষ্টা করেছিলেন স্কট এডওয়ার্ডস ও বাস ডে লেডে। তবে সেই জুটিতে আঘাত হেনেছেন তাসকিন আহমেদ।

কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তার আস্থার প্রতিদান দিতে পারেননি বাঁহাতি ওপেনার বিক্রমজিৎ সিং। দ্বিতীয় ওভারে পেসার তাসকিন আহমেদের বলে লংঅনে ক্যাচ তুলে দেন এ ব্যাটার, করেন ৩ রান।

বিক্রমের পথ অনুসরণ করেন আরেক ওপেনার ডানহাতি ম্যাক্স ও’ডাউড। তৃতীয় ওভারে কোনো রান যোগ করার আগেই বাঁহাতি পেসার শরিফুল ইসলামের বলে ক্যাচ দেন। ক্যাচ নিতে ভুল করেননি স্লিপে থাকা তানজিদ হাসান তামিম।

৪ রানে দুই ব্যাটারকে হারিয়ে চাপে পড়া ডাচদের টেনে তোলেন কলিন অ্যাকেরম্যান ও ওয়েসলি বারেসি। তৃতীয় উইকেট জুটিতে ৫৯ রান তোলেন তারা। ১৪তম ওভারের তৃতীয় বলে মোস্তাফিজ ফেরান বারেসিকে। ৪১ বলে ৪১ রান করে টপ এজ হয়ে ধরা দেন সাকিব আল হাসানের হাতে। পরের ওভারেই সাকিব ফেরান অ্যাকেরম্যানকে। ৩৩ বলে ১৫ রান করা অ্যাকেরম্যান মোস্তাফিজের তালুবন্দি হয়ে ফেরেন।

২৭তম ওভারে ডাচ ব্যাটিং লাইন আপে পঞ্চম আঘাত হানেন তাসকিন। মুশফিকের হাতে ক্যাচ দেন ডে লেডে। আম্পায়ার আউট না দিলে রিভিউ নেন সাকিব। আর তাতেই মিলে সফলতা। ৩২ বলে ১৭ রান করেন ডে লেডে।

৪২.৫ ওভারে মোস্তাফিজের বলে ক্যাচ তুলে দেন এঙ্গেলব্রেখট। তবে এবার সুযোগ হাতছাড়া করেন মেহেদী হাসান মিরাজ। ২৯ রানে জীবন পান এঙ্গেলব্রেখট।

Tags: অ্যাকেরম্যানওয়ানডে বিশ্বকাপ ২০২৩তাসকিননেদারল্যান্ডসবারেসিবাংলাদেশমোস্তাফিজশরিফুলসাকিব
Previous Post

একসাথে জন্ম নেওয়া ৪ শিশুর সবাই মারা গেছে

Next Post

‘এশিয়ার শীর্ষ ধনী’ ভারতের মুকেশ আম্বানিকে গুলি করে হত্যার হুমকি

Next Post
ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি, গুলি করে হত্যার হুমকি. Channel i News - চ্যানেল আই নিউজ

'এশিয়ার শীর্ষ ধনী' ভারতের মুকেশ আম্বানিকে গুলি করে হত্যার হুমকি

আওয়ামী লীগ নেতারা শান্তি সমাবেশে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার সারাদেশে 'শান্তি সমাবেশ' করবে আওয়ামী লীগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT