চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের জয় ছিল ‘অবাস্তব’ মুহূর্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:29 পূর্বাহ্ন 28, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
প্রোটিয়া ক্রিকেটাররা জয় উদযাপন করছে, ক্রিকেট মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ের বন্দরে নোঙর ফেলতে সাউথ আফ্রিকার যখন মাত্র ৩৭ রান দরকার, তখনো দলটির হাতে ছিল ৫ উইকেট। সহজ জয় পাওয়া যখন সময়ের ব্যাপার, ঠিক তখনই নিজেদের আবারো চোকার প্রমাণ করে প্রোটিয়ারা দ্রুত ৪ উইকেট হারিয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে চলে যায়। রুদ্ধশ্বাস ম্যাচটিতে শেষ পর্যন্ত এক উইকেটের জয় পেয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে এখন টেম্বা বাভুমার দল।

বল হাতে উইকেটশূন্য থেকে অনুজ্জ্বল থাকলেও ব্যাট হাতে একদম শেষে ক্রিজে থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন কেশব মহারাজ। ২১ বল খেলে ৭ রানের ক্ষুদ্র ইনিংসটি জয়ে রাখে গুরুত্বপূর্ণ অবদান। মোহাম্মদ নেওয়াজের বলে ঠাণ্ডা মাথায় স্কয়ার লেগ দিয়ে চার মেরে দলকে জেতানোর পর উদযাপনের সময় মহারাজ নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি।

ম্যাচ শেষে ৩৩ বর্ষী ক্রিকেটার বলেন, ‘আমি মনে করি এটা অবাস্তব এক মুহূর্ত ছিল। আপনি সবসময় দেশের জন্য ম্যাচ জেতার স্বপ্ন দেখেন। কিন্তু বিশ্বকাপে ম্যাচ জেতা একদম বিশেষ কিছু। সেই মুহূর্তগুলো আপনি যত্নে আগলে রেখে টুর্নামেন্টে সামনের দিকে এগিয়ে যান।’

‘সত্যি বলতে আমার মাথায় তখন অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি শুধু বল দেখছিলাম এবং সৌভাগ্যবশত আমি এমন একটি অবস্থানে ছিলাম যেখানে আমি ফিল্ডারদের ভেতর থেকে ফাঁক বের করে রান নিতে পারতাম।’

বিশ্বকাপে খেলাটাই মহারাজের জন্য ছিল সম্পূর্ণ অনিশ্চিত। অ্যাকিলিস টেন্ডনের সমস্যা থেকে সেরে উঠতে সাধারণত নয় মাস সময় লাগে। সেখানে তিনি ছয় মাসেরও কম সময়ের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। চার মেরে খেলা শেষ করে গর্জে ওঠার মতো উদযাপনটি যেন তার লড়াকু প্রত্যাবর্তনের প্রতীকী দৃশ্যই হয়ে রইল। আবেগের বহিঃপ্রকাশ নিয়ে কথা বলতে পিছপাও হননি বাঁহাতি এ স্পিনার।

‘এটি আমার জন্য সেই দারুণ মুহুর্তগুলোর মধ্যে একটি ছিল। আমি জানতাম, দলের জন্য জয় কত বড় ব্যাপার। সেই কারণেই আবেগটা অনেক বেশি ছিল।’

সাউথ আফ্রিকার ৯ উইকেট পড়ে যাওয়ার সময় জয়ের জন্য দরকার ছিল ২৭ বলে ১১ রান। শেষ ব্যাটার হিসেবে ক্রিজে আসা তাবরাইজ শামসি চার রান করে মহারাজকে যোগ্য সঙ্গ দেন। হারতে বসা ম্যাচ জেতা নিয়ে টপ অর্ডার ব্যাটারদের রান করাটা জাজে লেগেছে বলে জানান মহারাজ।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপাকিস্তানমহারাজলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

৩ নভেম্বর নির্মাতা অরুণা বিশ্বাসের অভিষেক!

Next Post

টানেল যুগে প্রবেশ করল বাংলাদেশ

Next Post
বাংলাদেশের নতুন টানেল উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টানেল যুগে প্রবেশ করল বাংলাদেশ

সৌন্দর্যবতী নারী ছবি, আধুনিক পোশাক ও গহনা পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'কষ্ট ও ভোগান্তিগুলো আমাকে বর্তমানের বাঁধন করে তুলেছে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT