চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদে ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড বিল’ পাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:37 অপরাহ্ন 25, অক্টোবর 2023
in বাংলাদেশ
A A
সংসদে ডেইরি বোর্ড বিল পাসের জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুষম খাদ্য হিসেবে দুধ ও দুগ্ধজাত পণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নির্ধারণ ও নিয়ন্ত্রণ, বাজারজাতকরণ এবং এতদসংশ্লিষ্ট বিষয়াবলির সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে একটি বোর্ড প্রতিষ্ঠাকল্পে জাতীয় সংসদে ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড বিল, ২০২৩’ পাস হয়েছে।

বুধবার ২৫ অক্টোবর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সভাপতিত্বে কণ্ঠভোটে এটি পাস হয়। এর আগে বিলের ওপর আনীত জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী সংক্রান্ত প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়।

বিলে বলা হয়, দুগ্ধ উৎপাদন, প্রক্রিয়াকরণ, শীতলীকরণ ও দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে বোর্ডে তালিকাভূক্ত হতে হবে। তালিকাভূক্ত প্রতিষ্ঠানকে সরকার বা ক্ষেত্রমত বোর্ড কর্তৃক সময় সময় প্রদত্ত আর্থিক প্রণোদনা, ঋণ, অনুদান, কারিগরি সুবিধা বা অনুরূপ অন্য কোন সুবিধাদি গ্রহণ করতে পারবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নলালিত সোনার বাংলা গঠনে কর্মক্ষম ও মেধাবী জাতিগঠনে পুষ্ঠিসমৃদ্ধ খাদ্যের প্রয়োজন অনস্বীকার্য। শিশুসহ সকল মানুষের সুষম পুষ্টিমানসম্পন্ন খাদ্য হিসেবে দুধের কোন বিকল্প নেই।

তিনি বলেন, বর্তমানে দেশে ক্ষুদ্র ও মাঝারি ডেইরি খামারের পাশাপাশি ইতোমধ্যে একাধিক বৃহৎ ডেইরি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। ডেইরি উন্নয়ন বোর্ডের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে গবাদিপশু লালন-পালন, চিকিৎসা সেবা প্রদান এবং মানসম্মত দুধ উৎপাদন ও বিপণন ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ ও কারিগরি সহযোগিতা প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১-এর লক্ষ্য অর্জনে দারিদ্র বিমোচন, নারীর ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ডেইরিখাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, দুধের উৎপাদন বৃদ্ধি ও দুগ্ধজাত পণ্যের বহুমুখীকরণে বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড নামে একটি পৃথক ও বিশেষায়িত কর্তৃপক্ষ সৃষ্টি হলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে খামার ব্যবস্থাপনার উন্নয়ন, দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য হিসেবে এর সরবরাহ নিশ্চিত করার সুযোগ তৈরি হবে। এসব কারণে ‘বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩’ শীর্ষক বিলটি প্রণয়ন করা হয়েছে।

বিল পাসের প্রক্রিয়ায় আলোচনায় অংশ নেন বিরোধী দলীয় সদস্য ফখরুল ইমাম, হাফিজ উদ্দিন আহম্মেদ, বেগম রওশন আরা মান্নান, শামীম হায়দার পাটোয়ারী, পীর ফজলুর রহমান এবং স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু।

Tags: জাতীয় সংসদে বিল পাস
Previous Post

পাকিস্তানকে দাপটে হারিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

Next Post

ভারতের রাজনীতিতে ঝড় তোলা মহুয়া মৈত্র কে?

Next Post
বাংলাদেশের জনপ্রিয় রাজনীতিবিদ মহুয়া মৈত্র হাস্যোজ্জ্বল মুখে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের রাজনীতিতে ঝড় তোলা মহুয়া মৈত্র কে?

শাকিব খান ও বলিউড নায়িকা একসঙ্গে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড নায়িকা নিয়ে প্রকাশ্যে এলেন শাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT