চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সহকর্মীদের নিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখলেন অ্যাটর্নি জেনারেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:29 অপরাহ্ন 24, অক্টোবর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
অ্যাটর্নি জেনারেল সহকর্মীদের সঙ্গে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপ্রিম কোর্টে রাষ্ট্র পক্ষের সকল আইন কর্মকর্তাদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ দেখলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল ও সকলের পরিবারের সদস্যদের নিয়ে চলচ্চিত্রটি দেখেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।

চলচ্চিত্র দেখে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন,’চলচিত্রটির মাধ্যমে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমাদের স্বাধীনতার সংগ্রামের ইতিহাসকে তুলে ধরা হয়েছে। এদেশের জন্য নিজের শেষ রক্তবিন্দু দিয়ে বঙ্গবন্ধু যে সংগ্রহ করেছেন তা এই চলচিত্রের মাধ্যমে ফুটে উঠেছে। চলচিত্রটি তরুণ প্রজন্মসহ সবার দেখা উচিৎ।’

এদিকে সিনেপ্লেক্সের পর্দায় যখন ১৫ আগস্টের নির্মম ভয়াবহতা ফুটে ওঠে তখন নির্বাক হয়ে দর্শক সারিতে বসা অনেকে ছিলেন অশ্রুসিক্ত। শো শেষে আবেগ আর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে অনেকের কণ্ঠে। এদেরই একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন,’১৫ আগস্টের নির্মম দৃশ্য গুলো দেখে চোখে পানি ধরে রাখতে পারিনি। এই চলচিত্রটি দেখা পরবর্তী অনুভূতিতে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানাচ্ছি।’

ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালের পরিচালনায়
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। খন্দকার মোশতাক আহমদের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। কিশোর শেখ মুজিব চরিত্রে অভিনয় করেছেন দিব্য জ্যোতি। রেণু (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া, শেখ রেহানা চরিত্রে সাবিলা নূর, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ, এ কে ফজলুল হক চরিত্রে শহীদুল আলম সাচ্চু, টিক্কা খান চরিত্রে জায়েদ খানসহ দেশের শতাধিক শিল্পী। অন্যদিকে সিনেমাটিতে ভারতীয় শিল্পীদের মধ্যে রয়েছেন শ্রীজা ভট্টাচার্য, রাজেন মোদি, দেবাশীষ নাহা, সোমনাথ, কৃষ্ণকলি গাঙ্গুলি, আবির সুফি, অরুণাংশু রায় প্রমুখ।

Tags: অ্যাটর্নি জেনারেলমুজিব
Previous Post

বিএনপি গণতন্ত্র রক্ষা নয়, ধ্বংসের জন্য লড়াই করছে: ওবায়দুল কাদের

Next Post

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

Next Post
বিজয়া দশমীর বিসর্জন উৎসবের দৃশ্য, হাজারো মানুষ সমুদ্রের পাড়ে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

অভিনেতা রণবীর কাপুরের চমৎকার পারফরম্যান্স, প্রেমের আবেগ প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তুত হয়ে গেছে ‘ব্রহ্মাস্ত্র টু’র স্ক্রিপ্ট, কবে শুরু হবে শুটিং?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT