চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমরা অনেক বেশি টেস্ট খেলেছি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 24, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ক্রিকেটার বল ফেলে যাচ্ছেন, ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশাল ব্যবধানে হেরেছিল বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। পরে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানের হারেই দেখেছে জশ বাটলারের দল। বিশ্বমঞ্চে দলের এমন হতশ্রী পারফরম্যান্সের কারণ খুঁজে পেয়েছেন জো রুট, বলছেন আমরা অনেকবেশি টেস্ট খেলেছি।

বিশ্বকাপে ইংল্যান্ডের বাজে পারফরম্যান্সের আরও কিছু কারণ খুঁজে পেয়েছেন ৩২ বর্ষী ডানহাতি ব্যাটার। টসের সময় ভুল সিদ্ধান্ত এবং অবসর সময়ে অনেকবেশি গলফ খেলাকে দুষছেন রুট। দ্য হান্ড্রেড এবং টি-টুয়েন্টি ব্লাস্টের চাপে ঘরোয়া লিগে ৫০ ওভারের ম্যাচই খেলছে না ইংলিশরা, বলছেন এটিও।

‘এই সংস্করণে খেলছেন না, তাহলে কীভাবে জানবেন এই সংস্করণের সেরা খেলোয়াড় কারা। মনে করি না আমরা ভুল স্কোয়াড নিয়ে এসেছি। আমার এটাও মনে হয় না আমরা পারফর্ম করিনি।’

‘আমরা অন্যরকম এক অবস্থায় আছি। অন্য দেশের থেকে আমরা অনেকবেশি পরিমাণে টেস্ট ক্রিকেট খেলেছি। এত পরিমাণ খেলতে থাকলে আমাদের সূচিতে বিপর্যয় ঘটবে। অন্যরা যে পরিমাণ ৫০ ওভারের ম্যাচ খেলে, আমরা সেই পরিমাণ খেলতে পারি না।’

২০১৯ বিশ্বকাপ জয়ের পর ভারতে আসর শুরু হওয়ার আগ পর্যন্ত মাত্র ৪৬টি ওয়ানডে খেলেছে ইংল্যান্ড। গত বিশ্বকাপের আগের চার বছরে ৮৬টি একদিনের ম্যাচ খেলেছিল থ্রি লায়ন্স দলটি। গত দুবছরে টি-টুয়েন্টি বা অন্য ম্যাচের প্রচুর চাপ ছিল। এজন্য নিউজিল্যান্ড সিরিজ শেষ করে পরেরদিন বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু করতে হয়েছিল রুট-বেয়ারস্টোদের।

Tags: আফগানিস্তানইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩নিউজিল্যান্ডবাটলারভারতরুটলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

ডি কক ১৭৪, জিততে হিমালয় টপকাতে হবে সাকিবদের

Next Post

ইউটিউবার দিয়ে অনলাইন জুয়ার প্রচারণা

Next Post
চ্যানেল আই অনলাইন এর ভিডিও ও মোবাইল অ্যাপের মাধ্যমে জুয়া প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউটিউবার দিয়ে অনলাইন জুয়ার প্রচারণা

শাকিব খান ও শুভ একসঙ্গে ছবি তুলেছেন, হাসিমুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

শুভকে নিয়ে গর্বিত শাকিব, নেটিজেনরা বলছেন 'সিনেমার সৌন্দর্য'!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT