চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমাদের ব্যাট-বল দুটোই একসাথে ভালো হয় না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 24, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হারের পর ব্যাটার-বোলারদের দুষছেন বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক বলছেন, দলের ব্যাটিং ও বোলিং এমনকি ফিল্ডিংও একসাথে ভালো হচ্ছে না।

২৯ বর্ষী বাবর বিশেষ একটি কারণে হতাশ। কারণ মাঝের ওভারগুলোতে তার দলের বোলাররা উইকেট তুলতে ব্যর্থ হচ্ছেন। ফিল্ডাররাও মাঠে মনযোগী এবং সক্রিয় নন।

ম্যাচের পর বাবর বলেন, ‘আমরা একই সময়ে সকল বিভাগে ঠিকঠাক কাজ করতে পারিনি। যখন আমরা বোলিংয়ে ভালো করছি, ব্যাটিংয়ে ভালো করতে পারছি না। যখন ব্যাটিংয়ে ভালো করছি, আমাদের ফিল্ডিং ভালো হচ্ছে না।’

পাকিস্তানি অধিনায়কের মতে, বোলারদের ভালো পরিকল্পনা ছিল। সেটি বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়ায় প্রতিপক্ষের উপর চাপ তৈরি করা সম্ভব হয়নি। ফিল্ডিংয়েও যথেষ্ট দুর্বলতা রয়েছে।

‘আমরা ২৮০-২৯০ রান তুলতে চেয়েছিলাম। সেটা করার পর আমরা বোলিং ও ফিল্ডিংয়ে সর্বোচ্চটা দিতে পারিনি। মাঝের ওভারগুলোতে স্পিনারদের যেভাবে চেয়েছিলাম, তারা সেভাবে বল করতে পারেনি।’

‘মাঝখানের ওভারে আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু আমাদের উইকেট প্রয়োজন ছিল। দ্বিতীয় ইনিংসেও পিচ স্পিনারদের সাহায্য করছিল। তবে আমরা, বিশেষত স্পিনাররা লেন্থে বল করতে পারছিল না। প্রতি ওভারে আমরা বাউন্ডারি দিচ্ছিলাম। ফলে তাদের ব্যাটারদের উপর চাপ তৈরি হয়নি।’

Tags: আফগানিস্তানইফতিখারউসামাওয়ানডে বিশ্বকাপ ২০২৩পাকিস্তানবাবরভারত
Previous Post

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কেড়ে নিল ১৭ প্রাণ

Next Post

কিশোরগঞ্জে স্বজন হারানোর মাতম

Next Post
কিশোরগঞ্জে ট্রেন দুর্ঘটনায় উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে স্বজন হারানোর মাতম

নির্বাচনী অফিসে ভোটারদের সঙ্গে নির্বাচন কর্মকর্তাদের সাক্ষাৎ।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন কেন্দ্রিক সংঘাতের আশঙ্কায় বিদেশি ক্রেতারা অর্ডার স্থগিত রাখছে: রপ্তানিকারকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT