চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিপস-ল্যাথামের শতরান জুটিতে চ্যালেঞ্জ গড়ল নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:38 অপরাহ্ন 18, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা জোড়া হাত মিলিয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে নিজেদের শুরুর তিন ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড। চতুর্থ ম্যাচে আফগানদের বিপক্ষে ব্যাটে শুরুটা খুব একটা খারাপ হয়নি। শতরান পেরনোর পর দ্রুত তিন ব্যাটার আউট হলে কিউইরা চাপে পড়ে। টম ল্যাথাম ও গ্লেন ফিলিপসের দুর্দান্ত ইনিংসে চাপ কাটিয়ে আফগানদের ২৮৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে গতবারের রানার্সআপ দলটি।

চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটে পাঠান আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদী। নেমে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেটে ২৮৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

কিউইদের প্রথম উইকেট জুটিতে আসে ৩০ রান। ১৮ বলে ২০ রান করা ডেভন কনওয়েকে সপ্তম ওভারের তৃতীয় বলে ফেরান মুজিব উর রহমান। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৯ রান তোলেন উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র।

২১তম ওভারের দ্বিতীয় বলে রাচিনকে ফেরান আজমতউল্লাহ ওমরজাই। ৪১ বলে ৩২ রান করে যান রাচিন। চার বল পর ইয়াংও ফিরে যান ওমরজাইয়ের শিকার হয়ে। কিউই ওপেনার ৬৪ বলে ৫৪ রান করেন। পরের ওভারে ড্যারিল মিচেলকে ফেরান রশিদ খান। ৭ বলে ১ রান করেন ড্যারিল।

১১০ রানে ৪ ব্যাটার হারানোর পর হাল ধরেন ল্যাথাম ও ফিলিপস। ১৪৪ রানের জুটি গড়ে ফেরেন ফিলিপস। ৪৭.২ ওভারে নাভিন উল হকের বলে রশিদ খানের তালুবন্দি হন তিনি। ৮০ বলে ৭১ রান করে যান। এক বল পর ল্যাথামকেও ফেরান নাভিন। ৭৪ বলে ৬৮ রান করেন ল্যাথাম।

এরপর আফগান বোলারদের উপর তাণ্ডব চালান মার্ক চ্যাপম্যান। মিচেল স্যান্টনারকে সঙ্গী করে ২৮৮ রানে ইনিংস টেনে নেন। চ্যাপম্যান অপরাজিত থাকেন ১২ বলে ২৫ রানে, স্যান্টনার ৫ বলে ৭ রানে।

আফগানদের হয়ে নাভিন উল হক ও আজমতউল্লাহ ওমরজাই দুটি করে উইকেট নেন। রশিদ খান ও মুজিব উর রহমান নেন একটি করে উইকেট।

Tags: আফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডচেন্নাইনিউজিল্যান্ডফিলিপসলিড স্পোর্টসল্যাথাম
Previous Post

কাকে রেখে কাকে খেলাবে ভারত

Next Post

পশ্চিমাদের বিএনপিকে উৎসাহ দেয়ার দিন শেষ: ওবায়দুল কাদের

Next Post
পশ্চিমাদের বিএনপিকে উৎসাহ দেয়ার দিন শেষ: ওবায়দুল কাদের. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমাদের বিএনপিকে উৎসাহ দেয়ার দিন শেষ: ওবায়দুল কাদের

বিশ্ববিদ্যালয় ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ৭ বিশ্ববিদ্যালয়ে ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব-স্মার্ট ইউনিবেটর’র ভিত্তিপ্রস্তর স্থাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT