চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:43 অপরাহ্ন 18, অক্টোবর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ফিলিস্তিনি হাসপাতালে ইসরায়েলি হামলার শিকার আহত ও শোকাহত মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্য গাজার একটি হাসপাতালে গতকাল রাতে ইসরায়েলি হামলায় অন্তত ৫০০ জন মানুষ নিহত হয়েছেন। নারকীয় এই হামলায় নিন্দা জানানোর পাশাপাশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে সারাবিশ্ব। এই ঘটনার জেরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছে জর্দান, ফিলিস্তিন ও মিসর।

গতকাল (১৭ অক্টোবর) স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফিলিস্তিনের অবরুদ্ধ অঞ্চল গাজার আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ এবং একাধিক নেতা এই হামলার নিন্দা জানিয়েছেন।

ফিলিস্তিন

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একজন মুখপাত্র এই বিমান হামলাকে গণহত্যা এবং মানবিক বিপর্যয় বলে নিন্দা জানিয়েছেন। মাহমুদ আব্বাস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে পূর্ব নির্ধারিত বৈঠক থেকেও সরে এসেছেন।

জর্ডান

গতকাল মঙ্গলবার একটি বিবৃতিতে, জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। জর্ডান ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জন্য আন্তর্জাতিক সুরক্ষা এবং যুদ্ধের অবসানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, গাজার হাসপাতালে ইসরায়েলের বোমা হামলা একটি গণহত্যা এবং যুদ্ধাপরাধ যা সম্পর্কে কেউ নীরব থাকতে পারে না।

মিশর

মিশররের সরকার একটি বিবৃতি জারি করে এই হামলার কঠোর নিন্দা প্রকাশ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নিতে এবং আরও হামলা প্রতিরোধ করতে আহ্বান জানিয়েছে।

কাতার

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামলা বিপজ্জনকভাবে বৃদ্ধি পাচ্ছে। হাসপাতাল, স্কুল এবং অন্যান্য  কেন্দ্রগুলোতে হামলার সম্প্রসারণ বিপজ্জনক।।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)

ডব্লিউএইচও আল আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালে হামলার তীব্র নিন্দা করে। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ বলেছেন, প্রাথমিক প্রতিবেদনগুলো শত শত মৃত্যু এবং আহতের ইঙ্গিত দিচ্ছে। আমরা অবিলম্বে বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা সরিয়ে নেওয়ার আদেশ প্রত্যাহার করার জন্য আহ্বান জানাই।

জাতিসংঘ

হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে সাধারণ ফিলিস্তিনি নাগরিক হত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের একজন মুখপাত্র। বিধ্বস্ত গাজায় জরুরি ভিত্তিতে খাবার, পানি, জ্বালানি ও চিকিৎসা সহায়তা পাঠানো না হলে মানবিক বিপর্যয় দেখা দেবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।

আরব লীগ

আরব লীগের প্রধান আহমেদ আবুল গিত এই হামলার প্রতিক্রিয়ায় বলেছেন, আন্তর্জাতিক নেতাদের  অবিলম্বে এই ট্র্যাজেডি বন্ধ করতে হবে। কোন শয়তানি মন ইচ্ছাকৃতভাবে একটি হাসপাতাল এবং এর অরক্ষিত বাসিন্দাদের ওপর বোমাবর্ষণ করে?

তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, আরব ব্যবস্থা এই যুদ্ধাপরাধ নথিভুক্ত করবে এবং অপরাধীরা তাদের কর্ম থেকে রেহাই পাবে না।

তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, মহিলা, শিশু এবং নিরাপরাধ বেসামরিক নাগরিকে পূর্ণ একটি হাসপাতালে ইসরায়েলের আঘাত করার ঘটনা মানবিক মূল্যবোধের বাইরের হামলার সর্বশেষ উদাহরণ। গাজার এই নজিরবিহীন বর্বরতা বন্ধে পদক্ষেপ নিতে আমি সকল মানবতাকে আমন্ত্রণ জানাচ্ছি।

কানাডা

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই হামলার নিন্দা করেছেন এবং যুদ্ধের আইন মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, গাজা থেকে যে খবর আসছে তা ভয়ঙ্কর এবং একেবারেই অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার এবং সব ক্ষেত্রেই। যুদ্ধের নিয়ম রয়েছে এবং হাসপাতালে আঘাত করা গ্রহণযোগ্য নয়।

ইরান

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিমান হামলাকে নিরস্ত্র ও অরক্ষিত মানুষদের ওপর হামলা বলে নিন্দা করেছে।

Tags: ইসরায়েলগাজাফিলিস্তিন
Previous Post

হিন্দু নই বলে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি: তসলিমা নাসরিন

Next Post

চলে গেলেন মালয়ালম অভিনেতা কুন্দারা

Next Post
প্রস্তুত অভিনেতা কুন্দারা, মালয়ালম সিনেমার জনপ্রিয় তারকা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন মালয়ালম অভিনেতা কুন্দারা

অগণিত বিড়াল দত্তক নিতে অপেক্ষমাণ, এক নারীর উদ্যোগে. Channel i News - চ্যানেল আই নিউজ

৮০টি বিড়াল দত্তক দিতে আগ্রহীদের খুঁজছেন এক নারী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT