চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমানের ‘টাইগার থ্রি’র সাথে ভারতে শাকিবের ‘প্রিয়তমা’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:59 অপরাহ্ন 16, অক্টোবর 2023
in বিনোদন
A A
ভারতের সিনেমা 'টাইগার থ্রি' ও বাংলাদেশের 'প্রিয়তমা' সিনেমার পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পর আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, মালয়েশিয়াতে সাড়া ফেলেছিল সুপারস্টার শাকিব খানের ছবি ‘প্রিয়তমা’। গত ঈদুল আজহায় মুক্তির পর হিমেল আশরাফ পরিচালিত এ ছবিটি ঢালিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসায়িক সাফল্য পাওয়ার গৌরব অর্জন করে।

সাফল্যের ধারাবাহিকতায় এবার অলটাইম ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ মুক্তি পেতে যাচ্ছে ভারতে। আগামী ১০ নভেম্বর দেশটির পশ্চিমবঙ্গের বেশ কিছু সিনেমা হলে চলবে ছবিটি!

সাফটা চুক্তিতে সেখানে ‘প্রিয়তমা’ মুক্তি দিচ্ছে ঢাকার দ্য অভি কথাচিত্র। ভারতে সিনেমাটির পরিবেশনায় থাকছে এসএসআর সিনেমাস।

দ্য অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি চ্যানেল আই অনলাইনকে বলেন, দীপাবলিতে ‘প্রিয়তমা’ পশ্চিমবঙ্গে চলবে। কলকাতার বাইরে আসামেও চলবে। সেখানে শাকিব ভাইয়ের প্রচুর ফ্যান আছে। ইতোমধ্যে ভারতের সেন্সর বোর্ড থেকে ‘প্রিয়তমা’ মুক্তির অনুমতি পেয়েছে।

তিনি আরও বলেন, ‘প্রিয়তমা’র পরিবর্তে কোন ছবি বাংলাদেশে আসবে সেটা এখনও ঠিক করিনি। পরে জানাবো। তবে এতটুকু কনফার্ম দীপাবলিতে সালমান খানের ‘টাইগার ৩’-এর সঙ্গে চলবে শাকিব খানের ‘প্রিয়তমা’। সিনেমা হল ওটিটিতে চললেও ভারতে এখনও ‘প্রিয়তমা’র চাহিদা অনেক।

ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে আরশাদ আদনানের প্রযোজনায় ‘প্রিয়তমা’তে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। রোম্যান্টিক ট্র্যাজেডি গল্পের এ ছবি মুক্তির পর বিশ্বব্যাপী প্রায় ৪১ কোটি টাকার ব্যবসা করে।

সিনেমার পাশাপাশি ‘প্রিয়তমা’র গানগুলো ফেসবুক ইউটিউব থেকে রেকর্ড পরিমাণ ভিউ দেখা গেছে।

সিনেমা হলের পাশাপাশি ওটিটি রাইটস এবং টিভিতে শাকিবের ছবির ব্যাপক চাহিদা! যা রীতিমত অবাক করার মতো! শুধু তাই নয়, সিনেপ্লেক্সে শাকিবের দর্শক নেই বলে যে অপবাদ ছিলো, সেটাও এবার ‘প্রিয়তমা’র মাধ্যমে ঘুচিয়ে দিয়েছেন বাংলা সিনেমার রাজকুমার খ্যাত শাকিব খান।

এদিকে সোমবার (১৬ অক্টোবর) প্রকাশিত হয়েছে বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘টাইগার থ্রি’ এর ট্রেলার। এদিন জানানো হয়, ১২ নভেম্বর ভারতে সালমান-ক্যাটরিনা অভিনীত এই স্পাই থ্রিলার মুক্তি পাবে।

Tags: ইধিকা পালইমরান হাশমিক্যাটরিনাটাইগার থ্রিপ্রিয়তমালিড বিনোদনশাকিবশাকিব খানসালমানসালমান খান
Previous Post

সম্ভাবনা জাগিয়ে শ্রীলঙ্কা করতে পারল সবে ২০৯

Next Post

বিএনপির আন্দোলনে কারও সমর্থন নেই: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির আন্দোলনে কারও সমর্থন নেই: তথ্যমন্ত্রী

বিভিন্ন রঙের হাতের ছাপ ও তারের সঙ্গে মানবাধিকার চর্চার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে মানবাধিকার চর্চা এবং তথাকথিত মানবাধিকার শিক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT