চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লেডি সিংহাম’ লুকে সাড়া ফেলে দিলেন দীপিকা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:25 অপরাহ্ন 15, অক্টোবর 2023
in বিনোদন
A A
দীপিকা বন্দুক হাতে, চিত্রনায়িকা লুকের সঙ্গে সাড়া ফেলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি শাহরুখের ‘জওয়ান’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করে দর্শক মনে ছেয়ে গেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। এবার প্রকাশ্যে এলো পরবর্তী প্রজেক্টে তার লুক।

শোনা গিয়েছিল, বলিউডে পুলিশি অ্যাকশন সিনেমার অন্যতম প্রবর্তক পরিচালক রোহিত শেঠির আসন্ন ছবি ‘সিংহাম এগেইন’এ মহিলা পুলিশের চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। সেই গুঞ্জনই সত্যি হলো।

রবিবার (১৫ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে দীপিকা শেয়ার করলো ‘সিংহাম এগেইন’এ তার দুটি লুক। যেখানে পুলিশি ইউনিফর্ম পরিহিত অবস্থায় দেখা মিলেছে তার। প্রকাশ্যে আসা দীপিকার দুটি ছবিতেই তাকে বেশ বোল্ড লুকে দেখা গেছে। সেই সঙ্গে ছবির ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘পরিচিত করাচ্ছি, শক্তি শেঠির সাথে’। হ্যাশট্যাগ সিংহাম এগেইন।

‘সিংহাম এগেইন’এ দীপিকার লুক প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, বরাবরের মত এবারও দীপিকার লুকে প্রশংসায় পঞ্চ মুখ তার স্বামী ও অভিনেতা রণবীর সিং। যিনি দীপিকার পোস্টে কমেন্ট স্বরূপ লিখেছেন, ‘আগুন লাগিয়ে দিয়েছো।’

একই সঙ্গে ‘সিংহাম’ ফ্র্যাঞ্জাইজিতে দীপিকাকে স্বাগতম জানিয়ে তার লুকের ছবি পোস্ট করেছেন পরিচালক রোহিত শেঠিও। তিনি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “নারী সীতার ও রূপ আবার দুর্গার ও রূপ। আমাদের পুলিশ ইউনিভার্সের সবচেয়ে নৃশংস ও হিংস্র অফিসারের সাথে দেখা করুন…… শক্তি শেঠি… মাই লেডি… দীপিকা সিং ”

অজয় দেবগণ অভিনীত জনপ্রিয় ফ্যাঞ্চাইজি ‘সিংহাম’ এর প্রথম পার্ট মুক্তি পায় ২০১১ সালে। দুই বছরের বিরতি নিয়ে নির্মিত হয় ‘সিংহাম রিটার্নস’। এ ফ্যাঞ্চাইজিতে ‘বাজিরাও সিংহাম’ চরিত্রে অভিনয় করে দর্শকের মুঠো মুঠো ভালোবাসা কুড়িয়েছেন অজয়। এবার নির্মিত হচ্ছে এ ফ্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। যেখানেও প্রধান চরিত্রে দেখা যাবে অজয় দেবগণকে। সেই সঙ্গে আরও দেখা যাবে রণবীর সিং, অক্ষয় কুমার ও কারিনা কাপুর খানকে। সব কিছু ঠিক থাকলে ২০২৪ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে সিনেমাটি।

সূত্র: পিঙ্কভিলা

Tags: 'সিংহাম এগেইন'অজয় দেবগণদীপিকা পাড়ুকোনরোহিত শেঠি
Previous Post

মার্কিন পর্যবেক্ষক দলের সুপারিশে সংলাপ থাকলেও তত্ত্বাবধায়ক প্রেসক্রিপশন নেই

Next Post

শিশু হত্যার আসামি গণপিটুনিতে নিহত

Next Post
নিহত ব্যক্তির ছবি, শিশু হত্যার আসামি গণপিটুনিতে নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু হত্যার আসামি গণপিটুনিতে নিহত

ইসরায়েলি সামরিক বাহিনী দ্বারা পরিচালিত আকাশ, সমুদ্র ও স্থল অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় আকাশ, সমুদ্র এবং স্থল অভিযানের ঘোষণা ইসরায়েলের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT