চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের হারাতে অজিদের লাগবে ৩১২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:31 অপরাহ্ন 12, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত শুরু পেয়েছিল সাউথ আফ্রিকা। সম্ভাবনা জেগেছিল বড় স্কোরের। শেষদিকে কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা ধীর হয়ে তিনশ পার করলেও সংগ্রহটা খুব বাড়িয়ে নিতে পারেনি তারা। অস্ট্রেলিয়াকে ৩১২ রানের লক্ষ্য দিয়েছে সাউথ আফ্রিকা।

লক্ষ্ণৌতে টসে জিতে প্রোটিয়াদের ব্যাটে পাঠান অজি অধিনায়ক প্যাট কামিন্স। কুইন্টন ডি ককের সেঞ্চুরি ও এইডেন মার্করামের ফিফটিতে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ৩১১ রানের সংগ্রহ পায় সাউথ আফ্রিকা।

আগে ব্যাটে নেমে প্রোটিয়াদের উড়ন্ত শুরু এনে দেন ডি কক ও টেম্বা বাভুমা। প্রথম উইকেট জুটিতে আসে ১০৮ রান। ২০তম ওভারের চতুর্থ বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হন বাভুমা। ৫৫ বলে ৩৫ রান করেন প্রোটিয়া অধিনায়ক।

২৮.৩ ওভারে দলীয় ১৫৮ রানে রসি ফন ডার ডুসেনকে ফেরান অ্যাডাম জাম্পা। ৩০ বলে ২৬ রান করেন ডুসেন। ৩৫তম ওভারের পঞ্চম বলে দলীয় ১৯৭ রানে ডি কককে বোল্ড করে ফেরান ম্যাক্সওয়েল। ১০৬ বলে ১০৯ রান করেছেন ডি কক। ৮ চার ও ৫ ছক্কায় সাজানো ইনিংস।

৪৪তম ওভারের প্রথম বলে দলীয় ২৬৩ রানে এইডেন মার্করামকে ফেরান প্যাট কামিন্স। ৪৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন মার্করাম, ৭ চার ও এক ছয়ে। পরের ওভারেই হেইনরিখ ক্ল্যাসেনকে ফেরান হ্যাজেলউড। ২৭ বলে ২৯ রান করেন ক্ল্যাসেন।

৪৯তম ওভারের তৃতীয় বলে প্রোটিয়াদের ৩০০ রানে নেন মার্কো জানসেন। ৫০তম ওভারের প্রথম বলে জানসেনকে ফেরান স্টার্ক। ২২ বলে ২৬ রান করেন জানসেন। ওভারের চতুর্থ বলে দলীয় ৩১১ রানে মিলারকে বোল্ড করেন স্টার্ক। পরের দু-বলে আর কোনো রান যোগ করতে পারেননি কাগিসো রাবাদা ও কেশভ মহারাজ। দুজনেই অপরাজিত থাকেন শূন্য হাতে।

অজিদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন স্টার্ক ও ম্যাক্সওয়েল। জাম্পা, কামিন্স ও হ্যাজেলউড নেন একটি করে উইকেট।

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডডি ককমার্করামলিড স্পোর্টসসাউথ আফ্রিকাস্টার্ক
Previous Post

সকালে বিচারকের কারাদণ্ড, দুপুরে জামিন-বিকেলে সেই দণ্ড স্থগিত

Next Post

পরের জন্মদিনে মাকে নিয়ে কাবা শরীফে যেতে চাই: ফারিন

Next Post
তিন তরুণী নারী বিভিন্ন পোষাক পরিধান করে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পরের জন্মদিনে মাকে নিয়ে কাবা শরীফে যেতে চাই: ফারিন

বাংলাদেশ ফুটবল দল মালদ্বীপের বিরুদ্ধে ম্যাচে গোলের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মালদ্বীপ থেকে শেষের গোলে ড্র নিয়ে ফিরছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT