চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের ফুটবলের পার্থক্য কোথায়, জানালেন জামাল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:26 অপরাহ্ন 11, অক্টোবর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশের ফুটবল খেলোয়াড় জামাল সংবাদ সম্মেলনে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সংবাদ সম্মেলনে এসেছিলেন জামাল ভূঁইয়া। লাল-সবুজদের কোচ হাভিয়ের ক্যাবরেরা পাশের আসনেই ছিলেন। মালদ্বীপের বিপক্ষে ম্যাচের আগে উঠল ভিন্ন প্রসঙ্গও। আর্জেন্টিনার ফুটবল লিগে খেলতে যাওয়ার অভিজ্ঞতাও তুলে ধরতে হল জামালকে।

ইতিহাস, ঐতিহ্য, পেশাদারিত্ব ও সামর্থ্য- কোনকিছুতেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ধারেকাছে নেই বাংলাদেশ। সহজ এ বাস্তবতা সবারই জানা। এরই মাঝেই অবশ্য টাইগার অধিনায়ক খুঁজে পাচ্ছেন অনুপ্রেরণা। নিজ দেশ তো বটেই, এশিয়া অঞ্চলের অনেক ফুটবলার তার পদাঙ্ক অনুসরণ করবেন বলে আশাবাদী তারকা মিডফিল্ডার।

মেসির দেশের তৃতীয় স্তরের পেশাদার লিগ টর্নিও ফেডারেল এ-তে সোল ডে মায়োর হয়ে খেলে আসা জামাল জানালেন, ‘আর্জেন্টিনার ফুটবলটা একেবারেই ভিন্ন। বাংলাদেশ তথা এশিয়ার ফুটবল খুবই ফিজিক্যাল। সংস্কৃতির অনেক তফাৎ আছে। আমাকে এসবের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে। এটা আমার জন্য ইতিবাচক। আশা করি এশিয়ার অনেককেই অনুপ্রাণিত করতে পারবো। আমার পথ অনেকেই অনুসরণ করতে পারলে ভালো হবে।’

২০২৬ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে এশিয়া অঞ্চলের প্রথম রাউন্ডের প্লে-অফে অ্যাওয়ে ম্যাচ খেলতে মালদ্বীপে আছে বাংলাদেশ দল। ঘরের মাঠে প্রতিপক্ষকে শক্তিশালী মেনে ভালো কিছুর প্রত্যাশায় জামাল।

‘ইতিবাচক মনোভাব বিরাজ করছে। মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিরা আমাদের দলকে সমর্থন করছে। একইসঙ্গে এটা মালদ্বীপের ঘরের মাঠ। অবশ্যই পরিবেশটা আমাদের জন্য কঠিন। মাঠে পারফর্ম করতে হবে। কাল আমাদের সেরাটাই দেবো।’

গত কয়েকবছরে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের ফল ভালো নয়। যদিও সর্বশেষ দেখায় দ্বীপ রাষ্ট্রটিকে হারিয়েছে বাংলাদেশ। বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের রাস্তা পরিষ্কার করেছিল ক্যাবরেরার দল। তবুও ম্যাচের আগেরদিন বুধবার সংবাদ সম্মেলনে মালদ্বীপকে নিয়ে বেশ সতর্ক বাংলাদেশের স্প্যানিশ কোচ।

‘সাফে এবং আফগানিস্তানের বিপক্ষে খেলার পর ভালো মুহূর্ত চলছে। প্রতিপক্ষকে ভালোভাবেই চিনি। মালদ্বীপের সঙ্গে অতি-আত্মবিশ্বাসী হলে ঝামেলা হতে পারে। আমরা সচেতন আছি। তারা কতটা সামর্থ্য রাখে ভালো করেই জানি। কালকের ম্যাচ নিয়ে নিজেদের উপর আস্থা থাকলেও সতর্ক থাকছি। মালদ্বীপ দলের প্রতি যথেষ্ট সম্মান আছে। আমরা কাল এগিয়ে যেতে চাই।’

১২ ও ১৭ অক্টোবরের অ্যাওয়ে এবং হোম ম্যাচে জয়ের ধারায় থাকতে পারলে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে আরও ছয় ম্যাচ। বাছাইপর্বের সেই গ্রুপ ম্যাচগুলো অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবাননের বিপক্ষে পড়বে।

ক্যাবরেরার ভাষ্য, ‘বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপপর্বে খেলতে দলের সামনে এগোনোর ভালো সুযোগ আছে। দুদলের জন্যই ম্যাচটা গুরুত্বপূর্ণ। কালকের খেলা নিয়ে সামনের দিকে তাকাতে চাই। আমরা রোমাঞ্চিত ও উজ্জীবিত আছি। আশা করি ভালো কিছু করেই ঢাকায় ফিরবো।’

‘অনেক খেলোয়াড়ের সাথেই কাজ করেছি, যারা দলে আছে। আফগানিস্তান ও এশিয়ান গেমসে খেলা অনেকে নিজেদের সামর্থ্য দেখিয়েছে। বাছাইপর্বে খেলতে তারা প্রস্তুত। এই দল নিয়েই লক্ষ্য অর্জন করতে হবে।’

Tags: আর্জেন্টিনাক্যাবরেরাজামালফুটবল বিশ্বকাপ-২০২৬বাংলাদেশমালদ্বীপমালেলিড স্পোর্টস
Previous Post

যুক্তরাজ্যে ধূমপান বন্ধে ‘সোয়াপ টু স্টপ’ এবং বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাসঙ্গিকতা

Next Post

বিশ্ব দৃষ্টি দিবস আগামীকাল

Next Post
বিশ্ব দৃষ্টি দিবসের জন্য চোখের প্রতীকী চিত্র, পৃথিবীর ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব দৃষ্টি দিবস আগামীকাল

সাংবাদিক প্রীতমের ছবি, নদীর পাশে বসে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক প্রীতম মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT