চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ দেখাচ্ছে নগদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:43 অপরাহ্ন 09, অক্টোবর 2023
in বাংলাদেশ
A A
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় স্ক্রিনে ক্রিকেট বিশ্বকাপ দেখছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশ্বকাপ ফুটবলের জমজমাট উৎসব করার পর এবার একইভাবে ক্রিকেট বিশ্বকাপও জায়ান্ট স্ক্রিনে দেখানোর আয়োজন করেছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেড। বিশ্বকাপের পর্দা ওঠার দিন থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্র বা টিএসসিতে বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখানোর আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিদিন শত সহস্র দর্শক নগদের এই বিশ্বকাপ আয়োজন জায়ান্ট স্ক্রিনে উপভোগ করছেন। সময়ের সাথে সাথে মানুষের উৎসাহ বাড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও দু’টি ভেন্যুতে খেলা দেখানোর প্রস্তুতি নিয়ে রেখেছে নগদ। সে জন্য প্রয়োজনীয় অনুমতিও নেওয়া হয়েছে। নগদের এই আয়োজনে সহায়তা দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাংলাদেশ ছাত্রলীগ।

ক্রিকেট বিশ্বকাপ ও বাংলাদেশ দল নিয়ে নিজেদের উৎসাহ এরইমধ্যে নানাভাবে প্রমাণ করেছে নগদ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক ঘোষণা দিয়েছেন, এবার বাংলাদেশ দল বিশ্বকাপ জিততে পারলে স্কোয়াডে থাকা প্রত্যেক খেলোয়াড়কে একটি করে বিএমডব্লিউ গাড়ি উপহার দেওয়া হবে। টিএসসিতে জায়ান্ট স্ক্রিনে ক্রিকেট ম্যাচ দেখানোও ক্রিকেটের প্রতি নগদ কর্তৃপক্ষের ভালোবাসারই বহিঃপ্রকাশ।

এর আগে ২০২২ সালে ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো ম্যাচ সরাসরি জায়ান্ট স্ক্রিনে দেখানোর ব্যবস্থা করে নগদ। তখন গোটা ফুটবল বিশ্বে এই আয়োজন সাড়া ফেলেছিল। প্রখ্যাত সব খেলোয়াড়, বিভিন্ন সংস্থা ও দেশ নগদের এই আয়োজনের ছবি ও খবর প্রকাশ করেছিল। সেই সময়ই নগদ প্রতিশ্রুতি দিয়েছিল, তারা ক্রিকেট বিশ্বকাপেও এভাবে পাশে থাকবে।

এই প্রতিশ্রুতি অনুযায়ী শুরু থেকে ভারতে চলমান ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের খেলা সম্প্রচার শুরু করে দেশের অন্যতম এই মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি। টিএসসিতে এই সম্প্রচার ইতিমধ্যে হাজারো মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। মানুষ দূরদূরান্ত থেকে সপরিবারে খেলা দেখতে আসছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্র-ছাত্রীরা জমিয়ে রেখেছেন টিএসসি প্রান্তর। মনে হচ্ছে, স্টেডিয়ামের গ্যালারিতে বসেই সবাই খেলা দেখছেন তারা। ম্যাচের বিরতিতে দর্শকদের মনোরঞ্জনের জন্য বিনোদনমূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে নগদের পক্ষ থেকে।

বিশেষ করে বাংলাদেশের ম্যাচের দিন টিএসসিতে ছিল উপচেপড়া ভিড়। এই ভিড়ের মধ্যে খেলা দেখতে দেখতে রিকশাচালক মোহাম্মদ মিঠুন বলেন, ‘তার রিকশায় করে বিশ্বকাপের সময় মানুষ দুই-তিন’শ টাকা ভাড়া দিয়ে খেলা দেখতে আসছে। ’

নগদ তাদের প্রতিশ্রুতিমতো টিএসসিতে খেলা দেখাতে শুরু করেছে। এই বিপুল সাড়া পেয়ে প্রতিষ্ঠানটি সন্তোষ প্রকাশ করেছে। নগদের কর্মকর্তারা জানান, এই সাড়া অব্যাহত থাকলে খেলা দেখানোর ভেন্যু আরো বাড়ানো হবে।

জায়ান্ট স্ক্রিনে ক্রিকেট বিশ্বকাপ দেখানো সম্পর্কে বলতে গিয়ে নগদের চিফ কমার্শিয়াল অফিসার সিহাব উদ্দীন চৌধুরী বলেছেন, ‘আমরা সবসময় তারুণ্য ও খেলাধুলার সাথে থাকতে চাই। এই বিশ্বকাপে বাংলাদেশ খেলছে। তাই এই বিশ্বকাপ দেখার সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব বলে আমরা মনে করেছি। তাছাড়া নগদ পরিবর্তনের কথা বলে। আমরা আশা করি, এই বিশ্বকাপ জয় করে বাংলাদেশ দল আমাদের জন্য একটা নতুন কিছু নিয়ে আসবে।’

বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে সাকিব আল হাসান ও তামিম ইকবালের এক সাথে ‘ওয়ান মোর টাইম’ শিরোনামে নগদের ভিডিও কন্টেন্ট এরইমধ্যে সারা দেশে সাড়া ফেলেছে। এ ছাড়া নগদ দর্শকের বিশ্বকাপ দেখার অভিজ্ঞতা আরও সহজ করতে নিয়ে এসেছে ভিন্ন একটি অফারও। প্রায় ২০০ টাকার প্যাকেজ নগদ পেমেন্টে মাত্র ৬০ টাকায় কিনে র‌্যাবিটহোল থেকে পুরো বিশ্বকাপ দেখতে পাবেন দর্শকরা।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩নগদ লিমিটেড
Previous Post

বাংলাদেশ ম্যাচের মাঠ নিয়ে মহা-হট্টগোল

Next Post

লিটনকে নিয়ে যা বললেন হেরাথ

Next Post
বাংলাদেশের লিটন দাস ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটনকে নিয়ে যা বললেন হেরাথ

সন্ধ্যায় তেল উত্তোলনের জন্য অয়েল রিগের silhouette. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে হামাসের হামলা: বেড়েছে তেলের দাম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT