চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ শাকিব, ঈদ ছাড়াই মুক্তি পাবে ‘দরদ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 09, অক্টোবর 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সাংবাদিকরা চুক্তিবদ্ধ শাকিবের সাথে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম বাংলাদেশি অভিনেতা হিসেবে প্যান ইন্ডিয়ান ছবি করতে যাচ্ছেন শাকিব খান। গত কয়েকমাস ধরে পরিচালক অনন্য মামুন বলে আসছিলেন ‘দরদ’ ছবিতে শাকিবকে নিচ্ছেন। অবশেষে এই ছবিতে চুক্তিবদ্ধ হলেন ঢাকাই ছবির এই সুপারস্টার। রবিবার রাতে তিনি অফিশিয়ালি চুক্তিবদ্ধ হন। 

শাকিব খানের গুলশানের অফিসে চুক্তিবদ্ধ করিয়ে তাকে চূড়ান্ত চিত্রনাট্য দেয়া হয়। পরিচালক অনন্য মামুন ছাড়াও ছিলেন ‘দরদ’ ছবির সঙ্গে জড়িত সানিয়াত হোসেন, কামাল কিবরিয়া লিপু। অনন্য মামুন জানান, ২০ অক্টোবর থেকে ভারতের বানারসে ‘দরদ’ এর শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান।

এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন সোনাল চৌহান। যিনি ইমরান হাসমি, প্রভাস, অমিতাভ বচ্চনসহ তামিল, তেলুগুর নামকরা অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন।

সিনেমায় আরো থাকবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ। পরিচালক অনন্য মামুন বলেন, সিনেমার গল্প, গান থেকে শুরু করে সবকিছু যদি ভালো হয় তবে মুক্তি দিতে ঈদ লাগে না।

যেহেতু এটি প্যান ইন্ডিয়ান ছবি তাই ঈদ ছাড়াই বলিউড, তামিল, তেগুলুতে একযোগে মুক্তি দেয়া হবে বলে জানান অনন্য মামুন। খোঁজ নিয়ে জানা যায়, ঈদ ছাড়াও আগামী বছর ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সাইকো থ্রিলার এবং রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের গল্প তৈরি হতে যাওয়া ‘দরদ’ মুক্তি পাবে।

অনন্য মামুন বলেন, মুম্বাইয়ের প্রযোজক এবং পরিবেশকরা শাকিব ভাই সম্পর্কে অবগত। তারা জানেন, তিনি দুই বাংলার সুপারস্টার। তার হিউজ ফ্যান ফলোয়ার্স। এ কারণে তাকে নিয়ে আমরা বড় আয়োজনে কাজ করতে যাচ্ছি। শাকিব ভাই আমাদের প্রতিটি ক্ষেত্রে তার দিক থেকে সহযোগিতা করছেন। এমনকি তিনি আরও দুই সপ্তাহ আগে থেকে ‘দরদ’-এ তাকে যে লুকে দেখা যাবে, সেই লুক সেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

শাকিবের ‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

এদিকে, শাকিব অনুরাগীদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল তাকে বলিউডে দেখা। এবার হয়তো সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। শাকিবের এই প্যান ইন্ডিয়ান ছবি নিয়ে বাংলাদেশের পাশাপাশি তার ভারতীয় অনুরাগীদের আগ্রহ তুঙ্গে।

Tags: অনন্য মামুনঅমিতাভইমতুএলিনা শাম্মীদরদপায়েল সরকারপ্রভাসমিশা সওদাগররাজেশ শর্মারিওলিড বিনোদনলুৎফুর রহমান জর্জশাকিব খান
Previous Post

ষষ্ঠ বোলার নিয়ে যা ভাবছে বাংলাদেশ

Next Post

চরাঞ্চলের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিষয়ক কর্মশালা

Next Post
চরাঞ্চলের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চরাঞ্চলের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিষয়ক কর্মশালা

ক্লডিয়া গোল্ডিনের হাসিমুখের ছবি, অর্থনীতিতে নোবেল বিজয়ী. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনীতিতে নোবেল পেলেন ক্লডিয়া গোল্ডিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT