চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্ষপূতি ও পুণর্মিলনী অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
3:57 অপরাহ্ন 09, অক্টোবর 2023
in বাংলাদেশ, শিক্ষা
A A
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছবি, গাছপালা ও প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একাডেমিক ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বর্ষপূর্তি ও পুণর্মিলনী অনুষ্ঠান পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে যেকোনো অনুষ্ঠান রাত ১০ টার মধ্যে শেষ  করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী শীতকালে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের অ্যালামনাই ও বিভিন্ন ব্যাচের (সাবেক ও বর্তমান) বর্ষপূর্তি ও পুণর্মিলনী অনুষ্ঠানগুলো মুক্তমঞ্চে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হওয়ায় একাডেমিক ও প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। একইসাথে ক্যাম্পাসে অপরাধমূলক কাজে শিক্ষার্থীরা জড়িয়ে পড়ে। এতে ক্যাম্পাসে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক পরিবেশ বজায় রাখার স্বার্থে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বর্ষপূর্তি ও পুণর্মিলনী নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অ্যালামনাই এসোসিয়েশনের অনুষ্ঠান প্রতি ৩ বছরে সর্বোচ্চ একবার আয়োজন করা যাবে এবং রাত ১০ টার পর কোনো অনুষ্ঠান করা যাবে না। এছাড়া, রাত ১০ টার পর কোনো অনুষ্ঠান করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করাসহ আয়োজক সংগঠনকে কালো তালিকাভুক্ত করা হবে। পরবর্তীতে আয়োজক সংগঠনকে আর কোন অনুষ্ঠান করতে দেওয়া হবে না।

Tags: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়নিষিদ্ধ
Previous Post

আওয়ামী লীগের সাথে মার্কিন পর্যবেক্ষক দলের কী আলোচনা হলো

Next Post

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএপি’র গোলটেবিল বৈঠক

Next Post
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএপি’র গোলটেবিল বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএপি’র গোলটেবিল বৈঠক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে বস্তায় আদা চাষে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন কৃষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT