চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশ চমৎকার দল, কঠিন খেলা হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 09, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আট বছর আগে ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। টাইগারদের ইতিহাসে অবিস্মরণীয় সেই মুহূর্ত এখনও আলোড়িত। জায়ান্ট কিলার তকমা থেকে বেরিয়ে লাল-সবুজের দল একদিনের ক্রিকেটে নিজেরাই হয়ে উঠছে পরাশক্তি। সাকিব আল হাসানের দলের বিপক্ষে মাঠে নামার আগে তাই বেশ সম্মান রেখেই কথা বললেন জস বাটলার।

মঙ্গলবার সকালে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সোমবার ইংলিশ অধিনায়কের দিকে প্রশ্ন যায়, বিশ্বকাপে বিশেষভাবে বাংলাদেশকে হুমকি মনে করছেন কিনা। বাটলার প্রতিপক্ষকে হুমকি না ভাবলেও করেন সম্মান প্রদর্শন।

‘বাংলাদেশের সাথে দারুণ ম্যাচ ছিল। চমৎকার দল। যাদের বিপক্ষে খেলি, তাদের সবাইকে সম্মান করি। বিশ্বকাপে ম্যাচগুলোতে প্রতিপক্ষদের সঙ্গে কঠিন খেলা হবে বলেই প্রত্যাশা করছি।’

ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় জয়ে চণ্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা মানসিকভাবে অনেকটা এগিয়ে আছে। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে বড় পরাজয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন দলটি। ইংল্যান্ডের দৃষ্টিতে এটি আদর্শ পরিস্থিতি কিনা, বাটলারের কাছে যায় এমন প্রশ্নও। শান্ত মেজাজেই দিয়েছেন জবাব।

‘দুই দলই একটা করে ম্যাচ খেলেছে। আগের ম্যাচে ভালো না খেললেও দল হিসেবে আমরা আত্মবিশ্বাসী আছি। গতকাল এবং আজ আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। ভালো পারফরম্যান্সের প্রত্যাশায় আছি।’

‘অবশ্যই আমরা সামনের দিকে তাকিয়ে আছি। আগের ম্যাচে তেমন ভালো খেলতে পারিনি। ঘুরে দাঁড়াতে দলীয় ও ব্যক্তিগতভাবে সবাই মরিয়া।’

Tags: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডবাটলারবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

ভারতের ‘সুবিধা’ করে দেয়া যে আউটের দায় নিচ্ছেন স্মিথ

Next Post

ওটিটিতেও মুগ্ধ করলেন মাহফুজ

Next Post
মাহফুজ ওটিটিতে মুগ্ধ, নাটকীয় মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটিতেও মুগ্ধ করলেন মাহফুজ

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবি ছাত্র ইউনিয়নের নতুন আহ্বায়ক কমিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT