চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি সিনেমায় ‘আদিম’ পাইওনিয়ার হয়ে থাকবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 06, অক্টোবর 2023
in বিনোদন
A A
নির্মাতা সিনেমা সম্পর্কে আলোচনা করছেন, পোস্টার দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅর্থায়নে নির্মিত যুবরাজ শামীমের মস্কোজয়ী সিনেমা ‘আদিম’ দেখে নিজের মুগ্ধতার কথা জানালেন কিংবদন্তী নির্মাতা তানভীর মোকাম্মেল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই) মিলনায়তনে সিনেমাটির বিশেষ প্রদর্শনী শেষে তিনি আদিমকে বাংলাদেশি সিনেমায় পাইওনিয়ার বলে মন্তব্য করেন!

চট্টগ্রামের শিল্প সংগঠন ‘বিস্তার’ এবং ‘বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউট এলামনাই এসোসিয়েশন’ যৌথভাবে আদিম প্রদর্শনীর আয়োজন করে। মস্কো ও অন্যান্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরষ্কৃত এই চলচ্চিত্রটির নির্মাণ অভিজ্ঞতা শোনান পরিচালক যুবরাজ শামীম।

বাংলাদেশি সিনেমার আলোচনা ও দর্শকদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ প্রদর্শনী শেষে উপস্থিত সবাই চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেন। অনেকের মতে এটা সত্যিকার অর্থেই এমন একটি খাঁটি বিকল্পধারার সিনেমা যেটা প্রান্তিক জীবনের একখণ্ড মূর্ত ছবি।

বাংলাদেশের বিকল্প সিনেমার অন্যতম পথিকৃৎ চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল ছবিটি দেখে বাংলাদেশি সিনেমায় এটিকে পাইওনিয়ার বলে মন্তব্য করে বলেন, “ফিল্মের জন্য এতো কষ্ট সাধারণত আমরা কাউকে করতে দেখি না। ‘আদিম’ নির্মাণের মধ্য দিয়ে যুবরাজ সেটা পেরেছেন। অভিনয়তো বটেই, ‘আদিম’ এর স্টোরি টেলিং, মিউজিক, এডিটিং- সবকিছুই আমার কাছে দারুণ লেগেছে। সবকিছুতে আমার মনে হয় যুবরাজ একশোতে আটানব্বই নিরানব্বই পাবে! অসাধারণ ভালো কাজ হয়েছে। আমরা খুবই মুগ্ধ। বাংলাদেশি সিনেমায় ‘আদিম’ পাইওনিয়ার ওয়ার্ক হয়ে থাকবে।”

এসময় উপস্থিত অতিথিদের উদ্দেশ্য করে তানভীর মোকাম্মেল বলেন, আপনারা অনেকেই জানেন, যুবরাজ সিনেমা সম্পর্কিত কোনো প্রতিষ্ঠানে পড়েনি। সিনেমা নিয়ে তার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, সেটা আরেকবার সে প্রমাণ করলো এটা খুব জরুরী না। কাজের প্রতি ভালোবাসা থাকলে একাগ্রতা থাকলে সবই সম্ভব।

টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে হয়েছে ‘আদিম’ সিনেমার শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন এর ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম। ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আদিম এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা। সাউন্ড ও কালারে সুজন মাহমুদ। চলচ্চিত্রটি উৎসর্গ করা হয়েছে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা রাসেল আহমেদকে।

Tags: আদিমওটিটিতানভীর মোকাম্মেলযুবরাজ শামীমলিড বিনোদনসিনেমা
Previous Post

ওপেনিংয়ে কে, ম্যাচের আগেরদিনও জানে না বাংলাদেশ

Next Post

এআই নিয়ে অস্কারজয়ী টম হ্যাঙ্কসের সতর্ক বার্তা

Next Post
অস্কারজয়ী টম হ্যাঙ্কসের ছবি, তিনি একটি অনুষ্ঠানে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

এআই নিয়ে অস্কারজয়ী টম হ্যাঙ্কসের সতর্ক বার্তা

রোহিত শর্মা ক্রিকেটে রেকর্ড ভাঙার জন্য উল্লসিত, ভারতীয় ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

শচীন-গেইলের দুই রেকর্ড ভাঙার অপেক্ষায় রোহিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT