চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
3:50 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
সেন্টমার্টিনের জন্য জাহাজের আনুমানিক দৃশ্য, যাত্রীদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে দ্বীপটিতে বেড়াতে গিয়ে আটকা পড়েছে দুই শতাধিক পর্যটক।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলতি মৌসুমে পরীক্ষণমূলক চলাচলকারি পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার তথ্য নিশ্চিত করেছেন টেকনাফের ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী।

তবে দ্বীপে আটকা পড়া দুই শতাধিক পর্যটকের যাতে কোন ধরণের অসুবিধা না হয় তা নিয়ে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

ইউএনও আদনান চৌধুরী বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে শুক্রবার দুপুরের পর থেকে কক্সবাজারে বৈরী আবহাওয়া বিরাজ করছে। এতে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে উপকূলের নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে নির্দেশনা দিয়েছে।

শনিবার সকালেও কক্সবাজার সাগর উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত অব্যাহত থাকায় বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। এ কারণে সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।

ইউএনও বলেন,চলতি মৌসুমে গত বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে প্রতিবন্ধকতা যাছাই করতে পরীক্ষণমূলক ভাবে এমভি বার আউলিয়া নামের পর্যটকবাহী একটি জাহাজ চলাচল শুরু হয়েছে। মূলত সাতদিনের জন্য আপাতত জাহাজটি চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এতে সফলতা পাওয়া গেলে পরবর্তীতে ওই জাহাজটিসহ অন্যগুলোকেও চলাচলের অনুমতি দেওয়া হবে।

শুক্রবার সকালে টেকনাফ থেকে এমভি বার আউলিয়া জাহাজটি করে সেন্টমার্টিনে ৮৫২ জন পর্যটক সেন্টমার্টিনে বেড়াতে যান। দুপুরের পর থেকে বৈরী আবহাওয়া কারণে জাহাজটি করে ৬ শতাধিক পর্যটক টেকনাফ ফিরে এলেও অন্যরা রাত্রিযাপনের জন দ্বীপে অবস্থান করেন।

আদনান চৌধুরী বলেন, শনিবার সকাল থেকে জাহাজ চলাচল বন্ধ থাকায় দ্বীপে রাত্রিযাপনের জন্য অবস্থান করা দুই শতাধিক পর্যটক আটকা পড়েছেন। আর আটকা পর্যটকদের যাতে কোন ধরণের অসুবিধা না হয় এ ব্যাপারে ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নির্দেশনা হয়েছে।

বৈরী আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্থানীয় এ ইউএনও।

বিআইডব্লিউটিএ এর চট্টগ্রাম আজ্ঞলিক কার্যালয়ের উপ-পরিচালক ও টেকনাফে ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়ন শীল বলেন, চলতি মৌসুমে সাতদিনের জন্য পরীক্ষণমূলক চলাচলে এমভি বার আউলিয়া নামের জাহাজটিকে অনুমতি দেওয়া হয়েছে। এতে সফলতা পাওয়া গেলে অন্যগুলোকেও চলাচলের অনুমতি দেওয়া হবে। ইতিমধ্যে কেয়ারি সিন্দাবাদ নামের আরও একটি জাহাজ চলাচলের অনুমতি চেয়ে বিআইডব্লিটিএ বরাবরে আবেদন করেছে।

Tags: টেকনাফসেন্টমার্টিন
Previous Post

চ্যানেল আইয়ের জন্মদিনে মুন্সিগঞ্জে নানা আয়োজন

Next Post

বিদেশে চিকিৎসা নিতে হলে খালেদা জিয়াকে আবার জেলে যেতে হবে: প্রধানমন্ত্রী

Next Post
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে হলে আবার জেলে যেতে হবে: প্রধানমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশে চিকিৎসা নিতে হলে খালেদা জিয়াকে আবার জেলে যেতে হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ হকি দল জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হকিতে আবারো জিতল বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT