চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাই লড়লেন শান্ত, দুইশ ছুঁতে পারল না বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:24 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
Cricket player in action during a match with a bat in hand. Channel i News - চ্যানেল আই নিউজ

নেতৃত্বের অভিষেকে নাজমুল হোসেন শান্ত রেকর্ড গড়লেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় দুইশ রানও করতে পারল না বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হার এড়ানোর লড়াইয়ে নেমে টিম টাইগার্স গুটিয়ে গেছে ১৭১ রানে।

লিটন দাস বিশ্রামে থাকায় সিরিজের শেষ ম্যাচে তরুণ শান্তর কাঁধে তুলে দেয়া হয় অধিনায়কত্বের দায়িত্ব। চাপ সামলে বাঁহাতি তারকা করেছেন দুর্দান্ত ব্যাটিং। খেলেছেন ৮৪ বলে ৭৬ রানের ইনিংস। তাতে নাম উঠে গেছে রেকর্ডের পাতায়। অধিনায়ক হিসেবে অভিষেকে এত রান করেননি আর কোনো বাংলাদেশি।

১৯৯৮ সালে মোহালিতে ভারতের বিপক্ষে আমিনুল ইসলাম বুলবুল খেলেছিলেন ৭০ রানের ইনিংস। ২৫ বছর পর সেই রেকর্ড ভাঙলেন শান্ত। টপকে গেলেন বুলবুলকে। দশটি চারে ইনিংস সাজান শান্ত।

নিয়মিত উইকেট পড়তে থাকায় বাকিদের কারও ব্যাট থেকে তেমন কোনো রান আসেনি। বাংলাদেশের হয়ে তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে সমান ১৮ করে রান।

নিউজিল্যান্ড সিরিজে দলে ফেরা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ২১ রান করেন। ৩৪ রানে শেষ ৬ উইকেট হারিয়ে শেষপর্যন্ত ১৭১ রানে থামে লাল-সবুজের দল।

নিউজিল্যান্ডের হয়ে অ্যাডাম মিলনে একাই নেন ৪ উইকেট। ট্রেন্ট বোল্ট ও কোল ম্যাককনচি দুটি করে উইকেট শিকার করেছেন।

Tags: ওয়ানডে সিরিজনিউজিল্যান্ডবাংলাদেশমিরপুরলিড স্পোর্টসশান্ত
Previous Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩৬১

Next Post

সন্ত্রাসীরা কানাডায় নিরাপদ আশ্রয়ে থাকে: শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী 

Next Post
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎকার নিচ্ছেন, কানাডায় আশ্রয়প্রাপ্ত সন্ত্রাসীদের বিষয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্ত্রাসীরা কানাডায় নিরাপদ আশ্রয়ে থাকে: শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী 

প্রতিবাদ সমাবেশে বক্তা ও অংশগ্রহণকারীরা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা বিচার চাইতে না, প্রতিবাদ জানাতে এসেছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT