চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘ অধিবেশনে এআই’র ঝুঁকি নিয়ে সতর্কতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক রোবটের মানবদেহের কৃত্রিম অংশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী অলিভার ডাউডেন শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনের সময় দেওয়া এক ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ঝুঁকি সম্পর্কে বিশ্ব নেতাদের সতর্ক করেছেন। তিনি বলেছেন, এটি সরকার এবং দেশগুলোর মধ্যে সম্পর্ককে মৌলিকভাবে পরিবর্তন করতে চলেছে।

আরব নিউজ জানিয়েছে, বক্তব্যের শুরুতে ডাউডেন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা করেছেন। এই সময় তিনি একে সবচেয়ে জঘন্য হামলা বলে অভিহিত করেন এবং ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের আশ্বাস পুনর্ব্যক্ত করেন। এছাড়াও তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় যুক্তরাজ্যের প্রতিশ্রুতি, মহামারির পর টেকসই উন্নয়নের লক্ষ্যে পৌঁছানো এবং বিশ্বব্যাপী অভিবাসন নিয়ে কথা বলেন। এরপর ডাউডেন এআই নিয়ে তার বক্তব্য তুলে ধরেন।

ডাউডেন বলেন, এটি আমাদের সবকিছু পরিবর্তন করতে যাচ্ছে। শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্যসেবা, প্রতিরক্ষা এমনকি আমরা যেভাবে জীবনযাপন করি তাও। এটি সরকার এবং দেশগুলোর মধ্যকার সম্পর্ককে মৌলিকভাবে পরিবর্তন করতে চলেছে। এমনকি এটি এই জাতিসংঘকেও মৌলিকভাবে পরিবর্তন করতে চলেছে।

তিনি বলেন, সরকার হিসেবে আমাদের কাজ হল এটি বোঝা, উপলব্ধি করা এবং পরিচালনা করার চেষ্টা করা। আমাদের অবশ্যই দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমাদের এটি মেনে নিতে হবে যে আমরা এর সম্ভাবনার সীমা সম্পর্কে অবগত নই। আমরা ইতিমধ্যেই দেখেছি যে এআই চরম বিপদ ডেকে আনতে পারে। এটি ব্যক্তিদের ব্যাংকের তথ্য হ্যাক করছে। এর মাধ্যমে সরকারি ব্যবস্থাকে টার্গেট করছে সন্ত্রাসীরা। সাইবার অপরাধীরা ডিপফেক এবং বট দিয়ে ভোটারদের প্রতারণা করছে। যদিও ডাউডেন এআই ব্যবহারের সুবিধা তুলে ধরে বলেছেন, এটিকে চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে।

ডাউডেন এই ঝুঁকিগুলোর কথা বিবেচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত হওয়ার আহ্বান জানান। তিনি আরও জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা সৃষ্ট সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় যুক্তরাজ্য আগামী নভেম্বরে গ্লোবাল এআই সামিটের আয়োজন করবে।

Tags: এআইকৃত্তিম বুদ্ধিমত্তাজাতিসংঘ
Previous Post

চুরি করা টাকা গিলে ফেললেন বিমানবন্দরের কর্মী

Next Post

অঙ্কুরেই প্রতিভা বিনাশের শঙ্কায় আফতাব, বড় বিনিয়োগের পরামর্শ

Next Post
আফতাব আহমেদের সাক্ষাৎকার, বাংলাদেশ ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

অঙ্কুরেই প্রতিভা বিনাশের শঙ্কায় আফতাব, বড় বিনিয়োগের পরামর্শ

ইংল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত ও আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে যাওয়া ঠেকাতে উদ্যোগ ইসিবির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT