চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকশূন্য স্টেডিয়ামে জিতল রোনালদোর আল নাসের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 পূর্বাহ্ন 20, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
চ্যানেল আই অনলাইন: দর্শকশূন্য স্টেডিয়ামে আল নাসেরের জয়. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদো উন্মাদনায় আগে থেকেই মেতেছিল ইরান। পর্তুগিজ মহাতারকা সৌদিতে পা রাখার পর বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত, দেখেছেন সমর্থকদের উচ্ছ্বাস। অথচ মাঠে গিয়ে একজন দর্শকও উপভোগ করতে পারেননি খেলা। দর্শকশূন্য আজাদি স্টেডিয়ামে সিআর সেভেন গোল না পেলেও দেখেছেন জয়ের মুখ। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে ইরানের ক্লাব পার্সিপোলিসের বিপক্ষে ২-০ গোলে জিতে শুভসূচনা পেল আল নাসের।

দুই বছর আগে এশিয়ান ফুটবল কনফেডারেশন কর্তৃক নিষেধাজ্ঞার মুখে পড়ে ৭৮ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন আজাদি স্টেডিয়াম। ২০২১ সালের এপ্রিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাবের পক্ষ থেকে আপত্তিকর পোস্টের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।

ইরানের ক্লাব পার্সিপোলিস ও ভারতের ক্লাব এফসি গোয়ার মধ্যে একটি ম্যাচের আগে পোস্টটি করা হয়। তাতে ভারতে ১৮ শতকে ইরানের আক্রমণের বিষয়ে উল্লেখ ছিল। পরে অবশ্য পোস্টটি মুছে ফেলা হয়।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অভিযোগের পর এশিয়ান ফুটবল কনফেডারেশন পার্সেপোলিসকে তাদের চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী হোম ম্যাচ ক্লোজ ডোরে অর্থাৎ দর্শক প্রবেশাধিকার ছাড়া খেলার নির্দেশ দেয়। পার্সেপোলিস গত মৌসুমের প্রতিযোগিতায় অংশ নেয়নি। তাই মঙ্গলবার রাতের ম্যাচে দর্শক প্রবেশে তাদের ভেন্যুতে দেয়া হয় নিষেধাজ্ঞা।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫২ মিনিটে বাজে ফাউলের শিকার হন রোনালদো। পাঁচবারের ব্যালন’ডি অর জয়ীর পায়ে পাড়া দেয়ার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মিলাদ সরলাক। দশজনের দলে পরিণত হয় পার্সিপোলিস।

৬২ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন দানিয়াল ইসমাইলিফার। লিড পায় আল নাসের। দশ মিনিট পর আব্দুর রহমান ঘারিবের অ্যাসিস্টে বল নিয়ে বাঁ পায়ে দুরহ কোণ থেকে নেয়া শটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ কাসেম।

Tags: আল-নাসেরইরানএএফসি চ্যাম্পিয়ন্স লিগরোনালদোলিড স্পোর্টস
Previous Post

কমিউনিটি স্বাস্থ্যসেবায় বৈশ্বিক সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

Next Post

খালিস্তানি নেতা হত্যায় ভারতের সংশ্লিষ্টতা তদন্তে আমেরিকার সাহায্য নিচ্ছে কানাডা

Next Post
খালিস্তানি আন্দোলনকারীরা ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খালিস্তানি নেতা হত্যায় ভারতের সংশ্লিষ্টতা তদন্তে আমেরিকার সাহায্য নিচ্ছে কানাডা

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সার ‘সেরা সময়’ কাটছে, জয়ের পর বলছেন জাভি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT