চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গুতে মৃত্যু কমাতে চিকিৎসকদের স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা

জান্নাতুল বাকেয়া কেকা by জান্নাতুল বাকেয়া কেকা
2:20 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিট. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার বাইরে ৬৩ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ায় উদ্বেগে স্বাস্থ্য সংশ্লিষ্ঠরা। ডেঙ্গুতে মৃত্যু কমাতে সারাদেশের সিভিল সার্জন ও বিভাগীয় স্বাস্থ্য কর্তকর্তাদের জাতীয় গাইড লাইন মেনে চিকিৎসা করার জোর তাগিদসহ নির্দেশনা দিয়ে মিটিং করছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকার বাইরে স্থানীয় পর্যায়ে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার নিশ্চয়তায় সংশ্লিষ্ঠদের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

চলতি মৌসুমে ডেঙ্গুতে অতীতের সকল রেকর্ড ভেঙ্গে মৃত্যু সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। চলতি মাসের প্রথম ১৬ দিলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ৭৫৪ জন। মাত্র ১৬ দিনে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ২১১ জন। ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টম্বর পর্যন্ত ৮০৪ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি. জে নাজমুল হক বলেন, আগষ্ট মাসে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর উর্ধ্বমুখী প্রবণতা শেষ দিকে কিছুটা কমলেও কদিন ধরে আবারও তা বাড়তির দিকে। ফলে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। অনেক সচেতন রোগীই হাসপাতালে শয্যা না পেয়ে হাসপাতালের মেডিসিন বিভাগের সাথে সংযোগ রেখে রোগীদের বাড়িতেই চিকিৎসা করাচ্ছেন।

গত কদিন ধরেই ঢাকার বাইরে ৬৩ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখা বেড়ে যাওয়াই উদ্বেগে স্বাস্থ্য বিভাগ। ডেঙ্গুতে স্বাস্থ্য অধিদপ্তর সারাদেশের সিভিল সার্জন ও বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের নানান নির্দেশনা দিয়ে মিটিং করেছে। পরে এক ব্রিফিংয়ে দেশের ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর।

ঐ আলোচনায় স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার বাইরে জেলা-উপজেলায় সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য সেবা কেন্দ্রে ডেঙ্গুর আক্রান্তদের তরল ব্যবস্থাপনায় মনোযোগী হবার নির্দেশনা দেয়। এক্ষেত্রে আক্রান্তদের অকারণে ঢাকামুখী হবার প্রবণতা ঠেকাতে স্থানীয় চিকিৎসকদের আন্তরিক হওয়া এবং জাতীয় চিকিৎসা গাইডলাইন ফলো করতে কঠোর নির্দেশনাও দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Tags: ডেঙ্গুনির্দেশনা
Previous Post

বার্সার হয়ে খেলা সহজ বলছেন ফেলিক্স

Next Post

বাবরদের বিরুদ্ধে এফআইআর করতে চান পাকিস্তানি অভিনেত্রী

Next Post
বাংলাদেশি নারী ও ক্রিকেটার, দুইজনের ছবি, একজন নারী, অন্যজন ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবরদের বিরুদ্ধে এফআইআর করতে চান পাকিস্তানি অভিনেত্রী

নির্বাচন কমিশনারের সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎকার।. Channel i News - চ্যানেল আই নিউজ

সব দলের অংশগ্রহণ ইসির ওপর নির্ভর করে না: নির্বাচন কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT