চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় মুজিব হয়ে উঠতে কেমন ছিলো শুভ’র প্রস্তুতি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:41 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
শুভের মুজিব চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা শুভ. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মুজিব’ এর কমার্শিয়াল স্ক্রিনের পর সিনেমাটি নিয়ে প্রহর গুণছেন দেশের সাধারণ দর্শক। দেশের প্রেক্ষাগৃহে কবে দেখবেন সিনেমাটি, এমন প্রশ্নই সবার।

এরইমধ্যে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে নিজের ফেসবুক পাতায় দেড় মিনিটের একটি ভিডিও ক্লিপ ছাড়লেন আরিফিন শুভ! যেখানে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব হয়ে উঠতে কেমন প্রস্তুতি ছিলো, ভিডিওতে তার কিছুটা আভাস দেখা গেছে!

শুভ’র চরিত্রে অভিনয়রত অভিনেতা সিনেমার দৃশ্যে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ ‘মুজিব: একটি জাতির রূপকার’ এর জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন শুভ, সেটাই সেটাই তুলে ধরেছেন ভিডিওতে। ক্যাপশনে জুড়েছেন, ‘একজন অভিনেতার পারফর্মেন্সের মতো প্রস্তুতিও সমান গুরুত্বপূর্ণ।’

ভিডিও চিত্রে বিহাইন্ড দ্য সিনে শুভর প্রস্তুতি নেয়ার পাশাপাশি তাকে নিয়ে কথা বলেছেন ‘মুজিব’ নির্মাতা শ্যাম বেনেগাল। তাকে বলতে শোনা যায়, কলকাতায় অডিশনে যখন প্রথমবার শুভকে দেখেন, তখন তাকে পরামর্শ দিয়েছিলেন কিছু ওজন বাড়াতে এবং জিম না করতে। কারণ শুভ ততদিনে বডি-বিল্ডিং করে আমূল বদলে গিয়েছিলেন।

শ্যাম বেনেগাল বলেন, ‘আমি চিন্তায় ছিলাম, শুভ এমনটা করতে রাজি হবে কিনা। কিন্তু কোনও প্রশ্ন না করেই সে রাজি হয়ে গেলো।’

শুভ মুজিবের চরিত্রে অভিনয় করতে প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ সিনেমাটি প্রসঙ্গে আরিফিন শুভ বললেন, ‘এই সিনেমার গল্পটাও আমি জানতে চাইনি। কারণ নির্মাতা শ্যাম বেনেগাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই আমার জন্য যথেষ্ট কাজটি করার জন্য।’

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা।

শুভ মুজিবের চরিত্রে অভিনয়রত, প্রস্তুতির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়াও ইতিহাসের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, রিয়াজ, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, তৌকীর আহমেদ, মিশা সওদাগর, জায়েদ খানসহ অনেকে।

বাংলাদেশে সিনেমাটি কবে মুক্তি পাবে- এ বিষয়ে সম্প্রতি টরন্টোতে চ্যানেল আইকে দেয়া এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী জানান, ইতোমধ্যে ‘মুজিব’ এর সেন্সর হয়ে গেছে। আমরা আগামি মাস অর্থ্যাৎ অক্টোবরের যে কোনো সময় সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছি।

Tags: আরিফিন শুভচঞ্চল চৌধুরীজায়েদ খানতৌকীর আহমেদদিলারা জামাননায়কফজলুর রহমান বাবুবাংলাদেশভারতমিশা সওদাগরমুজিবরাইসুল ইসলাম আসাদরিয়াজলিড বিনোদনশুভশ্যাম বেনেগালসিনেমা
Previous Post

ভারতে ভবন ধসে একই পরিবারের ৫ জন নিহত

Next Post

দেশের বিভিন্ন স্থানে হতে পারে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত

Next Post
বৃষ্টির মধ্যে ছাতা ব্যবহার করে মানুষ, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন স্থানে হতে পারে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত

প্রসঙ্গত ব্যক্তি, গম্ভীর চেহারা, সাদা চুল, সাদা পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক ক্রিকেটাররা টাকার জন্য মুখ খোলেন না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT