চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে ভবন ধসে একই পরিবারের ৫ জন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:37 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ভবন ধসে নিহত পরিবারের জন্য শোক প্রকাশ, ধ্বংসস্তূপের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ের আনন্দ নাগা এলাকায় একটি বাড়ি ধসে পড়লে একই পরিবারের অন্তত পাঁচজন মারা গেছেন।

এনডিটিভি জানিয়েছে, লখনউয়ের আলমবাগ থানার অন্তর্গত একটি রেলওয়ে কলোনিতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

লখনউয়ের যুগ্ম ডিসিপি উপেন্দ্র কুমার আগরওয়াল বলেছেন, আমরা রেলওয়ে কলোনির একটি বাড়ি ধসে পাঁচজন আহত হওয়ার খবর পাই। পরে তাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ডিসিপি বলেন, কলোনিটিকে রেলওয়ে বিভাগ আগেই পরিত্যক্ত ঘোষণা করেছিল এবং এই বাড়িটি খালি করার নোটিশও দিয়েছিল। তিনি বলেন, বাড়িটি ধসের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

লখনউয়ের জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ঘটনাটি দুঃখজনক। রেলওয়ে কলোনিতে অবস্থিত বাড়িটিতে একই পরিবারের ৫ জন ঘুমিয়ে ছিল। হঠাৎ বাড়িটি ধসে পড়ে এবং তারা মারা যায়। আমরা রেলওয়ের সাথে এই বিষয়ে আলোচনা করছি। কর্মকর্তারা ইতিমধ্যে আশেপাশের বাড়িগুলো পরিদর্শন করেছেন।

Tags: নিহতভবন ধসভারত
Previous Post

রংপুরে বিএনপির তারুণ্যের রোডমার্চ

Next Post

সিনেমায় মুজিব হয়ে উঠতে কেমন ছিলো শুভ’র প্রস্তুতি?

Next Post
শুভের মুজিব চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা শুভ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমায় মুজিব হয়ে উঠতে কেমন ছিলো শুভ’র প্রস্তুতি?

বৃষ্টির মধ্যে ছাতা ব্যবহার করে মানুষ, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন স্থানে হতে পারে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT