চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরলেন সাকিব-শামীম, ফের চাপে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:16 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৫৯ রানে চতুর্থ উইকেট হারানোর পর সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়ের অনবদ্য জুটিতে চাপ কাটিয়ে সংগ্রহ বাড়ানোর দিকে ছুটছিল বাংলাদেশ। ১০১ রানের জুটি গড়ে শার্দূল ঠাকুরের বলে ফিরেছেন সাকিব। পরের ওভারে শামীম পাটোয়ারীর উইকেট হারিয়ে ফের চাপে বাংলাদেশ।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সাকিব-হৃদয় জুটিতে চাপ কাটিয়ে তোলে বাংলাদেশ। ৩৩.১ ওভারে দলীয় ১৬০ রানে শার্দূল ঠাকুরের বলে ইনসাইড এজে বোল্ড হয়ে ফেরেন সাকিব। ছয়টি চার ও তিন ছক্কায় ৮৫ বলে ৮০ রানের ইনিংস খেলেন টাইগার অধিনায়ক।

পরের ওভারে জাদেজার বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন শামীম। আম্পায়ার আবেদনে সাড়া দিলে রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি সাতে নামা ব্যাটারের। ৫ বলে ১ রান করেন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩৬ ওভারে ৬ উইকেটে ১৬৯ রান। তাওহিদ হৃদয় ৪১ ও নাসুম আহমেদ ৭ রানে ক্রিজে আছেন।

আসরে নিজেদের শেষ ম্যাচে টসে হেরে ব্যাটে নেমে শুরুতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সাজঘরে ফেরেন লিটন দাস, তানজিদ হাসান তামিম ও এনামুল হক বিজয়।

তৃতীয় ওভারে মোহাম্মদ শামির বলে কোনো রান না করে বোল্ড হন লিটন। উইকেটরক্ষক ব্যাটারের ব্যাট-প্যাডের মাঝে বড় ফাঁকটা ছিল দৃষ্টিকটু।

ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা তানজিদ তামিম স্বাচ্ছন্দ্যেই খেলছিলেন। তিন বাউন্ডারি মেরে ইনিংস বড় করার আশা দেখান। শার্দূল ঠাকুরের অফ স্টাম্পের বাইরে করা শর্ট বল ঠিকঠাক খেলতে পারেননি। তার ব্যাটের নিচের কানায় লেগে স্টাম্প উপড়ে যায়। ১২ বলে ১৩ রানে শেষ হয় ইনিংস।

৫.৪ ওভারে শার্দূলের বলে উড়িয়ে মারতে গিয়ে লোকেশ রাহুলের গ্লাভসবন্দি হন চার রান করা বিজয়। ১৪তম ওভারের শেষ বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে অক্ষর প্যাটেলের শিকার হন মিরাজ। ২৮ বলে ১৩ রান করে যান।

৫৯ রানে চতুর্থ উইকেট হারানোর পর সাকিব আল হাসানের ফিফটি ও তাওহিদ হৃদয়ের সঙ্গে অনবদ্য জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

২৫.৪ ওভারে অক্ষর প্যাটেলকে ছক্কা হাঁকিয়ে ক্যারিয়ারের ৫৫তম ফিফটি পূর্ণ করেন সাকিব। ৬৫ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে পাঁচটি চার ও একটি ছক্কা। ঘুরে দাঁড়ানোর নেতৃত্বে সেঞ্চুরি না করেই ফেরেন সাকিব।

Tags: এশিয়া কাপ-২০২৩কলম্বোতানজিদ তামিমবাংলাদেশভারতলিটনলিড স্পোর্টসসাকিবহৃদয়
Previous Post

এশিয়ান গেমসের লক্ষ্য সম্পর্কে এখনই বলতে চান না ক্যাবরেরা

Next Post

পেঁয়াজ-আলু-ডিমের দাম কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

Next Post
চট্টগ্রামের বাজারে সবজি বিক্রেতাদের ভিড়, পেঁয়াজ ও আলুর দাম মনিটরিং. Channel i News - চ্যানেল আই নিউজ

পেঁয়াজ-আলু-ডিমের দাম কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

লিবিয়ার দেরনা শহরে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা, ধ্বংসপ্রাপ্ত ভবন ও জলাবদ্ধতা. Channel i News - চ্যানেল আই নিউজ

লিবিয়ার দেরনা শহরে বন্যায় মৃত্যু ১১ হাজার ৩শ’ ছাড়িয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT