চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ‘মুজিব’ এর মুক্তি নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:37 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
তথ্যমন্ত্রী ও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বহু প্রতীক্ষিত ‘মুজিব-একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী হলো কানাডার বিশ্বখ্যাত টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। উৎসবে সিনেমাটির কমার্শিয়াল স্ক্রিনিংয়ের পর গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বাংলাদেশে সিনেমাটি কবে মুক্তি পাবে- এ বিষয়ে জানতে চাইলে চ্যানেল আইকে দেয়া এক সাক্ষাৎকারে তথ্যমন্ত্রী জানান, ইতোমধ্যে ‘মুজিব’ এর সেন্সর হয়ে গেছে। আমরা আগামি মাস অর্থ্যাৎ অক্টোবরের যে কোনো সময় সিনেমাটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছি।

কানাডার স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘বেললাইট বক্স সিনেমা ৭’ প্রেক্ষাগৃহে হয় ‘মুজিব’ এর উদ্বোধনী প্রদর্শনী। সিনেমার প্রথম এই শো’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাছান মাহমুদ। এছাড়া আরো ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমান, বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা আরিফিন শুভ, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার চরিত্রাভিনেত্রী নুসরাত ফারিয়া, ভারত থেকে আগত চিত্রনাট্যকার অতুল তিওয়ারি সহ অনেকে।

বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, যুগ্মসচিব কাউসার আহমেদ, উৎসব কর্মকর্তারা ও দেশি-বিদেশি দর্শকবৃন্দ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব- একটি জাতির রূপকার’ প্রদর্শনীর আগে সিনেমার প্রেক্ষাপট তুলে ধরেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, বাঙালিদের জন্য স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ বিনির্মাণে জাতির পিতা বঙ্গবন্ধুর যে অদম্য সংগ্রাম, জাতির জন্য যে ত্যাগ, এই সিনেমার মাধ্যমে সেগুলো উপস্থাপন করা হয়েছে। বঙ্গবন্ধু কীভাবে একটি জাতির রূপকার হলেন, এই সিনেমার মাধ্যমে তা নতুন প্রজন্ম জানবে, বিশ্ববাসী জানবে।

হাছান মাহমুদ বলেন, আজকে নতুন প্রজন্ম জানে না কীভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধু কীভাবে ঘুমন্ত বাঙালি জাতিকে সশস্ত্র জাতিতে রূপান্তরিত করে প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে জনযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছেন, নতুন প্রজন্ম সেভাবে তা জানে না।

মন্ত্রী বলেন, এমনকি ১৯৭৫ সালের মর্মান্তিক হত্যাকাণ্ড কীভাবে সংঘটিত হয়েছিল, সেটি যারা করেছে, তারা জানে আর দু’একজন যারা কোনো না কোনোভাবে রক্ষা পেয়েছিল, তারা সাক্ষী হয়ে আছে, অন্যরা জানে না। সেই মর্মান্তিক ঘটনাও এই সিনেমায় চিত্রায়িত করা হয়েছে, যদিও সেটি দেখা অত্যন্ত কষ্টকর। খুনীরা যে কী রকম নির্মম পাষাণ ছিল, সিনেমাতে সেটি প্রদর্শন করা হয়েছে।

পরিচালক শ্যাম বেনেগালের পক্ষে চিত্রনাট্যকার অতুল তিওয়ারি জানান, প্রাথিমকভাবে বাংলা ও হিন্দি ভাষায় ছবিটি মুক্তি পাবে এবং বিশ্বব্যাপী আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রদর্শনী শেষে প্রবাসী বাঙালি এবং বিভিন্ন দেশের দর্শকরা সিনেমার নির্মাণশৈলীর প্রশংসা করেন।

Tags: আরিফিন শুভতথ্যমন্ত্রীনুসরাত ফারিয়ামুজিবমুজিব: একটি জাতির রূপকারলিড বিনোদনশেখ হাসিনাশ্যাম বেনেগালসিনেমাহাছান মাহমুদ
Previous Post

দ্বিতীয় রাউন্ডে যাদের নিয়ে যাচ্ছে বাংলাদেশ

Next Post

ঢাবিতে ভর্তির অপেক্ষায় ৮ ফুটবলার

Next Post
প্রফেসর মহিলার ছবি, হালকা পটভূমিতে, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবিতে ভর্তির অপেক্ষায় ৮ ফুটবলার

বাংলাদেশ নারী ফুটবল দলের দুই খেলোয়াড়ের ছবি, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইস্টবেঙ্গল থেকে প্রস্তাব এলেও খেলতে পারবেন না কৃষ্ণা-সানজিদারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT