চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে ছাড়াই দুর্দান্ত জয় মিয়ামির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 পূর্বাহ্ন 10, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
মিয়ামির খেলোয়াড়রা জয় উদযাপন করছে, পিঙ্ক জার্সিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার হয়ে ২০২৬ বিশ্বকাপের বাছাই খেলতে জাতীয় দলের সঙ্গে আছেন বিশ্বজয়ী লিওনেল মেসি। তাকে ছাড়াই মেজর লিগ সকারে খেলতে নেমেছিল ইন্টার মিয়ামি। টানা হারতে থাকা দলটি মেসি যোগ দেয়ার পর কোনো ম্যাচ হারেনি। এবার মেসিকে ছাড়াও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে টাটা মার্টিনোর দল।

ডিআরভি পিএনকে স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে ইন্টার মিয়ামি। মিয়ামির হয়ে জোড়া গোল করেন লিওনার্দো ক্যাম্পানা অন্য গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার ফাকুন্দো ফারিয়াস।

আন্তর্জাতিক বিরতির জন্য মিয়ামির হয়ে নিয়মিত খেলা ৮ জন জাতীয় দলে খেলতে চলে গেছেন। যে কারণে তুলনামূলক কম শক্তির দল নিয়ে নামে মিয়ামি। ম্যাচের নবম মিনিটে পিছিয়ে পড়ে টাটা মার্টিনোর দল। ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মিয়ামিকে সমতায় ফেরান ক্যাম্পানা। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে নিজের দ্বিতীয় লক্ষ্যভেদে ২-১তে এগিয়ে দেন ইকুয়েডর ফরোয়ার্ড।

বিরতি থেকে ফিরে সার্জিও বুসকেটসের থেকে বল পেয়ে জালে জড়ান মেসির স্বদেশী ফাকুন্দো। তাতে ৩-১ গোলে এগিয়ে গেলে ৭৮ মিনিটে স্পোর্টিংয়ের হয়ে অ্যালান পুলিদো গোল করে উত্তেজনা বাড়ান। শেষপর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে মিয়ামি।

এই জয়ে টানা ১২ ম্যাচে হারের মুখ দেখেনি মিয়ামি। এরমধ্যে অবশ্য গোলশূন্য ড্র আছে একটি। গত ২২ জুলাই ক্রুজ আজুলের বিপক্ষে মিয়ামি জার্সিতে ৩৬ বর্ষী মেসির অভিষেকের পর থেকে দারুণ ধারাবাহিক পারফরম্যান্স দেখাচ্ছে দলটি।

Tags: এমএলএসক্যাম্পানাবুসকেটসমিয়ামিমেসিযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
Previous Post

প্রথম গ্র্যান্ড স্লাম জিতে ‘বাকরুদ্ধ’ ১৯ বর্ষী গফ

Next Post

মরক্কোতে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

Next Post
মরক্কোতে ভূমিকম্পের কারণে ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মরক্কোতে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ছাড়াল

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ধনী দেশগুলোর উচিৎ বিশ্বজুড়ে যথাযথ দায়িত্ব পালন করা: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT