চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজেকে জঙ্গি দাবি করে ৯৯৯-এ ফোন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 14, ফেব্রুয়ারি 2023
in - সেমি লিড, অপরাধ, বাংলাদেশ
A A
জাতীয় জরুরি সেবা ৯৯৯ লোগো, বাংলাদেশের জরুরি সেবা নম্বর. Channel i News - চ্যানেল আই নিউজ

নি‌জে‌কে জ‌ঙ্গি দা‌বি ক‌রে এক তরুণ জাতীয় জরু‌রি সেবা নম্ব‌র ৯৯৯-এ ফোন ক‌রে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। প‌রে পু‌লিশ গি‌য়ে তা‌কে হেফাজ‌তে নেয়। ত‌বে তাৎক্ষ‌ণিক তার নাম জানা যায়‌নি।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় তিনি ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করেন।

৯৯৯ এর মি‌ডিয়া কর্মকর্তা পু‌লিশ প‌রিদর্শক আ‌নোয়ার সাত্তার ব‌লেন, ফো‌নে ওই তরুণ জানান, গত ২৭ ডিসেম্বর হিজরতের উদ্দেশে কুমিল্লার বাড়ি থেকে টাকা-পয়সা চুরি করে নতুন জ‌ঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়া’য় যোগ ‌দি‌তে ঘর ছেড়েছিলেন তি‌নি। এরপর তিনি ঢাকার বসুন্ধরা এলাকায়, উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন মেসে অবস্থান করেন।

প্রশিক্ষণ গ্রহণের জন্য তার কক্সবাজার যাওয়ার কথা ছিল। একপর্যায়ে তিনি তার ভুল বুঝতে পেরে পালিয়ে যান। প‌রে উত্তরখান থানা এলাকায় এক ব্যক্তির আশ্রয় লাভ করেন তিনি। তিনি স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছিলেন কিন্তু ভয় পাচ্ছিলেন তার দলের সদস্যদের হাতে ধরা পড়লে হত্যার শিকার হতে পারেন।

এমন সব তথ্য জানিয়ে আইনের কাছে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করে মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন।

৯৯৯ কলটেকার কনস্টেবল জয় বিশ্বাস কলটি রিসিভ করেছিলেন। তি‌নি তাৎক্ষণিক বিষয়‌টি ডিএম‌পির উত্তরখান জোনের এডিসি ইয়াসির আরাফাতকে জানান। সংবাদ পেয়ে উত্তরখান থানা পুলিশের একটি দল কলারের বর্ণনামতে অবিলম্বে উত্তরখানের কোটবাড়ি আটিপাড়া এলাকায় যায় ।

পরে উত্তরখান থানা পু‌লিশ ৯৯৯-কে জানান, তারা ২৬ বছর বয়সী তরুণকে উদ্ধার করে থানায় নিয়ে গে‌ছেন।

এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ চ্যানেল আই অনলাইনকে বলেন, ওই তরুণ‌কে জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: ৯৯৯
Previous Post

রঙে রঙিন বসন্ত

Next Post

ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপ হবে ভারতে

Next Post
বাংলাদেশ ও ভারতের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেদের সাফ চ্যাম্পিয়নশিপ হবে ভারতে

বার্সেলোনা ফুটবল খেলোয়াড়রা আনন্দে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মেসির সময়ে সবকিছু সহজ ছিল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT