চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলেরা থেকে বাঁচতে এলাকা ছাড়ার সময় ফেরি ডুবে ৯৬ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:12 অপরাহ্ন 08, এপ্রিল 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
নৌকাডুবির ফলে পানিতে ডুবে থাকা নৌকার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তর উপকূলে একটি ফেরি ডুবে ৯৬ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই কলেরা থেকে বাঁচতে এলাকা ছাড়ার জন্য ফেরিতে করে একটি দ্বীপে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় নামপুলা প্রদেশের কাছের একটি ছোট দ্বীপের প্রশাসক সিলভেরিও নাউয়াইতো বলেন, এ মর্মান্তিক ঘটনায় ৯৬ জনের মৃত্যু হয়েছে। ফেরিটি লুঙ্গা থেকে নামপুলা উপকূল হয়ে তারা মোজাম্বিক দ্বীপে যাচ্ছিলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ফেরিতে মোট ১৩০ জন যাত্রী ছিলেন। নাম্পুলার সেক্রেটারি অফ স্টেট জেইম নেটো বলেন, কলেরার প্রকোপ থেকে বাঁচতে এলাকা ছেড়ে অন্যত্র যাচ্ছিলেন ফেরির আরোহীরা। নিহত ব্যক্তিদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

মোজাম্বিকের নামপুলা প্রদেশে কলেরা বেশ ভালোভাবেই ছড়িয়ে পড়েছে। গত বছরের জানুয়ারি থেকে আফ্রিকার বেশ কয়েকটি দেশে কলেরার প্রকোপ দেখা গেছে। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) জানিয়েছে, ২৫ বছরের মধ্যে কলেরার সবচেয়ে বাজে পরিস্থিতি দেখা দিয়েছে। গত বছরের অক্টোবরের পর থেকে মোজাম্বিকে ১৩ হাজার ৭০০ মানুষের কলেরা হয়েছে। এ সময় দেশটিতে কলেরায় মারা গেছেন ৩০ জন।

Tags: কলেরাফেরি ডুবি
Previous Post

হরিপুরে পুলিশ হেফাজতে যুবদল নেতার মৃত্যু

Next Post

ফের উইকেট শিকারির শীর্ষে মোস্তাফিজ, জয়ে ফিরল চেন্নাই

Next Post
মোস্তাফিজের উইকেটের জন্য উদযাপন, চেন্নাই ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ফের উইকেট শিকারির শীর্ষে মোস্তাফিজ, জয়ে ফিরল চেন্নাই

ভারত ও পাকিস্তানের পতাকা ভাঙা দেয়ালে ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের মাটিতে ২০ জনকে হত্যার অভিযোগ ভারতের বিরুদ্ধে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT