চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘২৩ মাসে সংখ্যালঘুদের ওপর হামলার ৯১ শতাংশই অন্তর্বর্তী সরকারের আমলে’

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:01 অপরাহ্ন 27, জুলাই 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করেছে, গত ২৩ মাসে দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত ২ হাজার ৯৬৩টি হামলার ঘটনার ৯১ শতাংশই অন্তর্বর্তী সরকারের সময় ঘটেছে। তাদের দাবি, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম পাঁচ মাসেই মোট হামলার ৭৩ দশমিক ৭ শতাংশ সংঘটিত হয়েছে।

সোমবার ২৭ জুলাই ঢাকার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাঁচ মাস, ২০২৫ সালের পুরো বছর এবং ২০২৬ সালের প্রথম ছয় মাস মিলিয়ে ২৩ মাসের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এ সময়ের মোট ২ হাজার ৯৬৩টি ঘটনার মধ্যে ৭৩ দশমিক ৭ শতাংশই ঘটেছে ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী পাঁচ মাসে। ওই সময় হামলার প্রধান লক্ষ্য ছিল সংখ্যালঘুদের বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়।

সংগঠনটির দাবি, ২০২৫ সালে মোট ঘটনার ১৭ দশমিক ৬ শতাংশ এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৮ দশমিক ৭ শতাংশ ঘটনা ঘটেছে। তাদের ভাষ্য, ২০২৪ সালের শেষ পাঁচ মাসে সহিংসতার মাত্রা ২০২৫ সালের তুলনায় প্রায় ৪ দশমিক ২ গুণ বেশি ছিল। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে ২৫৭টি সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময় গণআক্রমণের পরিবর্তে লক্ষ্যভিত্তিক নির্যাতনের প্রবণতা বেড়েছে বলে দাবি করা হয়।

ঐক্য পরিষদের পরিসংখ্যান অনুযায়ী, মোট সহিংসতার প্রায় ৭০ শতাংশ ছিল বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা। প্রায় ১০ শতাংশ ঘটনা ধর্মীয় উপাসনালয়কে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। এছাড়া প্রতি ২১টি ঘটনায় গড়ে একজন নিহত হয়েছেন এবং প্রতি ১০টি ঘটনার মধ্যে প্রায় একটি ছিল ধর্মীয় স্থাপনায় হামলা। সংগঠনটি অভিযোগ করে, ২০২৫ সাল এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে সহিংসতার মোট সংখ্যা প্রায় একই থাকলেও ২০২৬ সালে হত্যা, উপাসনালয়ে হামলা, প্রতিমা ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, হামলা-হত্যার হুমকি, নির্যাতন এবং উপাসনালয়ের জমি দখল বা দখলের চেষ্টার ঘটনা আগের বছরের তুলনায় বেড়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত তিন বছরের তুলনামূলক চিত্রে দেখা গেছে, মোট ঘটনার সংখ্যা কিছুটা কমলেও হত্যাকাণ্ড, নারী নির্যাতন, সম্পত্তি দখল এবং ধর্ম অবমাননার অভিযোগে হয়রানির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে সহিংসতার ধরন গণআক্রমণ থেকে লক্ষ্যভিত্তিক নির্যাতনে রূপ নিয়েছে বলে সংগঠনটি দাবি করেছে।

ঐক্য পরিষদের মতে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে সহিংসতার সামগ্রিক সংখ্যা স্থিতিশীল থাকলেও প্রাণহানি এবং ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার হার উদ্বেগজনকভাবে অব্যাহত রয়েছে। এসব ঘটনা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতার জন্য দীর্ঘমেয়াদি হুমকি তৈরি করছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

Tags: অন্তর্বর্তী সরকারধর্মীয় উপাসনালয়বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
Previous Post

যুক্তরাষ্ট্র-ইরানের হামলা স্থগিতে তেলের দামে পতন

Next Post

শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

Next Post
আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল বোর্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শর্ত সাপেক্ষে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল

ডোনাল্ড ট্রাম্প ও জিয়ান্নি ইনফান্তিনো ফুটবল মাঠে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT