চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢামেকে চিকিৎসা নিলেন ঢাকা ও সিটি কলেজের ৯ শিক্ষার্থী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:28 অপরাহ্ন 22, এপ্রিল 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
ঢামেকে শিক্ষার্থীদের চিকিৎসা নেওয়ার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত একজন বাসযাত্রীসহ অন্তত ১০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতরা হলেন- ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুস সাকিব (১৮), সিয়াম (১৭), রাজীন (১৮), সাফাত (১৮), আবিদ (২২), লিয়ন (২৫), তানভির ইসলাম তুহিদ (২৪) ফজলে হাসান (২২)। সিটি কলেজের শামীম (১৮)। এছাড়া আহত হয়েছেন বাসযাত্রী সানি (৩২)।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহতদের সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কারও অবস্থা গুরুতর নয়।
আহতদের অনেকে প্রথমে স্থানীয় পপুলার হাসপাতালে নেয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুই কলেজেরে শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর পৌনে ২টার দিকে ফের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষপ করে ও লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সিটি কলেজের সামনে জড়ো হন। তখন সিটি কলেজের শিক্ষকরা তাদের আটকানোর চেষ্টা করেন। এ সময় দলগতভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের গেটে ইট-পাটকেল মারতে থাকেন।
পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, পূর্ব শত্রুতার জেরেই দুই কলেজ সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় এখন পর্যন্ত আহত হয় ১৫ জনের অধিক শিক্ষার্থী। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছে পুলিশ।

তিনি বলেন, লাঠিচার্জ  ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। যাতে বিশৃঙ্খলা না হয় সেজন্য ঢাকা ও সিটি কলেজের সামনে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে।

তবে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এফ এম মোবারক হোসাইনের দাবি, তার প্রতিষ্ঠানেরই গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ জন শিক্ষার্থী।
এদিকে, চলমান সংঘর্ষের পাঁচ ঘণ্টা পেরোলেও এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো সায়েন্সল্যাব এলাকায়। থেমে থেমে ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটছে। সংঘর্ষের ঘটনায় নিউমার্কেটের দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শুধু চালু আছে ধানমণ্ডি থেকে সায়েন্সল্যাব মোড় হয়ে শাহবাগ রুটের গাড়ি।

ঢাকা কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সিটি কলেজের শিক্ষার্থীরা আগে হামলা চালিয়েছে। আর সিটি কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা কলেজের শিক্ষার্থীরাই আক্রমণ করে তাদের। ভাঙচুর করে কলেজের স্থাপনা।

Tags: ঢাকা কলেজঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালশিক্ষার্থীদের সংঘর্ষসিটি কলেজ
Previous Post

দেরিতে শুরু-আগেভাগে শেষ, ১১২ রানের লিড শান্তদের

Next Post

শিক্ষার্থীদের সংঘর্ষে সিটি কলেজ বন্ধ ঘোষণা

Next Post
শিক্ষার্থীদের সংঘর্ষের সময় উত্তেজনা ও ধাক্কাধাক্কি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের সংঘর্ষে সিটি কলেজ বন্ধ ঘোষণা

বাংলাদেশ থেকে সেনা পাঠানোর বিষয়ে আলোচনা করছে কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ থেকে ৭২৫ সেনাসদস্য নেবে কাতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT