দুর্নীতির এক মামলায় এক যুগ পর আলোচিত হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ৯ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। বাকি ৮ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রায়ে একই সঙ্গে তাদের জরিমানাও করেছেন আদালত।







