চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে পাহাড় ধসে ৯ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:04 পূর্বাহ্ন 19, জুন 2024
in - টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে পাহাড় ধসে উদ্ধার কাজ চালাচ্ছে উদ্ধারকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৯ জনের মৃত্যুর হয়েছে। বুধবার ১৯ জুন সকালে ভারী বৃষ্টিতে পাহাড় ধসে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

বুধবার ১৯ জুন ভোরে ৯, ১০, ৮ ও ১৪ নম্বর ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় পৃথক এই ধসের ঘটনা ঘটে।

উখিয়া ৮ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো আমির জাফর জানান, গতকাল মংগলবার থেকে কক্সবাজার উখিয়া ও টেকনাফ এলাকায় টানা বৃষ্টি হচ্ছে। বুধবার ভোরে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর কয়েকটি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড় ধ্বসে বেশ রোহিঙ্গাদের বেশ কয়েকটি ঘর মাটি চাপা পড়ে যায়।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস রেড ক্রিসেন্ট এপিবিএন পুলিশসহ স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করে। পাহাড় ধসে ১০ নম্বর ক্যাম্পের সি ৩ ব্লকের ৪ জন ৯ নম্বর ক্যাম্পের আই ৪ ব্লকের ২ জন ৮ নম্বর ক্যাম্পের ২ জন রোহিঙ্গা মারা যায়। এছাড়া ১৪ নম্বর ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় পালংখালী ইউনিয়নের এক বাসিন্দার বাড়ি ধসে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

নিহতরা হলেন, উখিয়ার বালুখালীর ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. আনোয়ারের ছেলে মো. হারেজ (৫), ৯ নম্বর ক্যাম্পের আলী জহুরের ছেলে মো. হোসেন আহম্মেদ (৫০),  একই ক্যাম্পের আলী জোহারের মেয়ে আনোয়ারা বেগম ( ১৮), জামালের ছেলে মো. সালমান (৩),  ১০ নম্বর বালুখালী ক্যাম্পের আবুল কালাম (৫৭), মতিউর রহমানের মেয়ে সলিমা খাতুন (৪২),আবুল কালামের ছেলে আবু মেহের (২৪) ও শরিফ হোসেনের মেয়ে জানু বিবি (১৯) ও থাইংখালী ১৪ নম্বর ক্যাম্প সংলগ্ন স্থানীয় বাসিন্দা শাহা আলমের ছেলে আব্দুল করিম (১২)।

শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাশন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন ক্যাম্পে একাধিক পাহাড় ধসে প্রাথমিক ভাবে ৮ রোহিঙ্গার মৃত্য এবং ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় পালংখালী ইউনিয়নের বাসিন্দার বাড়ি ধসে এক স্কুল ছাত্র নিহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান এখনও উদ্ধার তৎপরতা চলছে।

Tags: কক্সবাজারপাহাড় ধসরোহিঙ্গা ক্যাম্প
Previous Post

ধর্ম বেচে ভোট কিনতে গিয়ে মোদীর পরাজয়: শতাব্দী রায়

Next Post

গ্রেপ্তার হয়ে ক্যারিয়ার নিয়ে চিন্তিত টিম্বারলেক?

Next Post
জনপ্রিয় অভিনেতা টিম্বারলেক ক্যামেরার সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেপ্তার হয়ে ক্যারিয়ার নিয়ে চিন্তিত টিম্বারলেক?

ক্রিকেটার উইলিয়ামসন মাঠে ব্যস্ত, প্রস্তুতির জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেলেন উইলিয়ামসন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT