চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামিনে মুক্ত পল্লী বিদ্যুৎ সমিতির ৯ কর্মকর্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 অপরাহ্ন 13, ডিসেম্বর 2024
in বাংলাদেশ
A A
পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের জামিনে মুক্তির জন্য সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রায় আড়াই মাস কারাভোগের পর জামিনের মুক্ত হলেন পল্লী বিদ্যুৎ সমিতির ৯ কর্মকর্তা। উচ্চ আদালত থেকে জামিন পাওয়ায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন তারা।

মুক্তি পাওয়া কর্মকর্তারা হলেন, ব্রাক্ষণবাড়িয়া নবীনগরের ডেপুটি জেনারেল ম্যানেজার আসাদুজ্জামান ভূঁইয়া, মাগুরার ডেপুটি জেনারেল ম্যানেজার রাহাত, নেত্রকোনার সহকারি জেনারেল ম্যানেজার মনির হোসেন, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারি জেনারেল ম্যানেজার রাজন কুমার দাস, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বেলাল হোসেন, কুমিল্লার ডেপুটি জেনারেল ম্যানেজার দীপক কুমার সিংহ, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আলী হাসান মোহাম্মদ আরিফুল ইসলাম (৪৮), ব্রাক্ষণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির সহকারি জেনারেল ম্যানেজার (আইটি) এস কে শাকিল আহমেদ (৩১) ও ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সহকারি জেনারেল ম্যানেজার সালাউদ্দিন।

প্রায় আড়াই মাস কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন পান তারা।

এ ব্যাপারে মামলার আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার শাহাদাত বলেন, আসামিরা কেউ রাষ্ট্রবিরোধী নয় বরং রাষ্ট্রের পক্ষেই আন্দোলন করেছে। যে ধারায় এই মামলাটি করা হয়েছে সেই ধারায় এই মামলাটি চলে না। মূলত একটি কুচক্রী মহলের ইন্ধনে ক্ষমতার অপব্যবহার করে মামলাটি করা হয়েছে। প্রকৃতপক্ষে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও সমিতির মধ্যে পেশাগত বৈষম্য, বোর্ডের সরবরাহ করা নিম্নমানের মালামাল ও দুর্নীতি-অনিয়ম নিয়ে কথা বলাতেই রোষানালে পড়তে হয়েছে সমিতির কর্মকর্তা কর্মচারীদের। একটি বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়েই তাদের এই পরিণতি হয়েছে, যা নতুন বাংলাদেশে ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী।

আনোয়ার শাহাদাত বলেন, রাষ্ট্রদ্রোহী মামলা করতে হলে যেই ধরনের ফৌজধারী কার্যবিধি ও প্রসিডিউর অনুসরণ করতে হয় এই মামলার ক্ষেত্রে তা প্রতিপালন করা হয়নি। এই মামলার কোন মেরিট নেই মিনিং লিস্ট একটি মামলা। মহামান্য আদালত বিষয়টি অনুধাবন করে আসামিদের জামিন দিয়েছেন।

এর আগে, ১৭ অক্টোবর খিলক্ষেত থানায় মামলা করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড খিলক্ষেত থানার পরিচালক প্রশাসন (আইন শাখার) আরশাদ হোসেন। মামলায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সাইবার নিরাপত্তা আইনের অভিযোগ আনা হয়।

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের দাবি, পল্লী বিদ্যুৎ সিস্টেম সংস্কার করে বোর্ড ও সমিতিকে একীভূত করণ এবং অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের যৌক্তিক দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা কর্মচারীরা। দাবির যৌক্তিকতা বিবেচনায় সরকার একাধিক কমিটিও করে দিয়েছিল। সেই কমিটি আলোচনার জন্য একাধিক মিটিংও করেছে। কিন্তু হঠাৎ করেই সরকার পরিবর্তনের পর কর্মচারীদের ন্যায্য দাবি মেনে না নিতে নানা ধরনের হয়রাণীমূলক পদক্ষেপ নেয় পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এরপর সমিতির ২৪ কর্মকর্তাকে চাকরিচ্যুত, অন্যান্য শতাধিক কর্মকর্তা-কর্মচারীদের সংযুক্ত ও স্ট্যান রিলিজ, হয়রানিমূলক বদলীসহ একেরপর এক শাস্তিমূলক ব্যবস্থা নিতে থাকে।

শুধু তাই নয় বোর্ডের এমন পদক্ষেপে অস্থিতিশীল হয়ে পড়ে পল্লী বিদ্যুৎ খাত। একপর্যায়ে রাষ্ট্রদ্রোহিতা, সাইবার নিরাপত্তা আইনে পৃথক তিনটি মামলা করে বোর্ড। এমন পদক্ষেপে ক্ষুব্ধ হয় পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী।

আড়াই মাস পর কর্মকর্তারা জামিন লাভ করায় স্বস্তি প্রকাশ করেছেন পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীরা।

Tags: জামিনে মুক্তঢাকা কেন্দ্রীয় কারাগারপল্লী বিদ্যুৎ সমিতি
Previous Post

শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ার

Next Post

শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরতে সক্রিয়ভাবে কাজ করছে: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুলের বক্তৃতা, বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরতে সক্রিয়ভাবে কাজ করছে: মির্জা ফখরুল

হেলাল হাফিজের জানাজা চলাকালে একজন ব্যক্তি দুঃখিত ও শোকাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবার প্রেসক্লাব ও বাংলা একাডেমিতে হবে হেলাল হাফিজের জানাজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT